বোয়ালমারী থেকে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার - Daily Ajker Saradesh
admin
৬ ফেব্রুয়ারী ২০২৫, ১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোয়ালমারী থেকে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সাবেক সদস্য সাইদুল ইসলাম সোহরাবকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে পাশ্ববর্তী আলফাডাঙ্গা থানার একটি বিস্ফোরক মামলায় সোহরাবকে তার বোয়ালমারীস্থ বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়। সোহরাব হোসেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ফরিদপুর জেলা শাখার সাবেক সদস্য ও বোয়ালমারী উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবহা গ্রামের মো. রুস্তুম শেখের ছেলে। থানা ও এলাকা সূত্রে জানা যায়, চলতি বছরের গত ১৬ জানুয়ারি ফরিদপুরের আলফাডাঙ্গায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষকসহ আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নামে বিস্ফোরক দ্রব্য আইনে স্থানীয় বিএনপির সমর্থক দিনমজুর লাভলু সর্দার বাদি হয়ে আলফাডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় আড়াই হাজার থেকে তিন হাজার অজ্ঞাতনামা আসামিও করা হয়। ওই বিস্ফোরক মামলার অজ্ঞাতনামা সন্দেহ ভাজন আসামী হিসেবে সোহরাবকে মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে বোয়ালমারী থানা থেকে আলফাডাঙ্গা থানা পুলিশের কাছে ওইদিন রাতেই হস্তান্তর করা হয়। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আসামীকে ফরিদপুর আদালতে পাঠিয়েছে আলফাডাঙ্গা থানা পুলিশ।
বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ গোলাম রসুল বলেন, আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলার সন্দেহজনক আসামী হিসেবে সোহরাবকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তারের পর আলফাডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ বলেন, আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলার সন্দেহমূলক আসামী হিসেবে সোহরাবকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে বোয়ালমারী থানা পুলিশের সহযোগিতায় গুনবহা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে আলফাডাঙ্গায় নিয়ে আসা হয়। বুধবার তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

ফরিদপুরে প্রতারণা ও মানব পাচারের বিরুদ্ধে মানববন্ধন, গ্রেফতার ও শাস্তির দাবি

ফরিদপুরে প্রভাতী ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা, ওটি সিলগালা

ফরিদপুরে হাম আক্রান্ত ২৪ ঘণ্টায় নতুন ১৫ জন, মোট মৃত্যু ৬

কালুখালীতে বাক প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বা, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

১০

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

১১

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

১৩

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

১৪

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

১৫

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১৬

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১৭

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১৮

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৯

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

২০
Developed by : BDIX ROOT