ফরিদপুরে নাবী পাটবীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন - Daily Ajker Saradesh
admin
২৮ অক্টোবর ২০২৫, ৪:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে নাবী পাটবীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন, উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় নাবী পাটবীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
ফরিদপুর সদর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার, সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান এর সভাপতিত্বে, প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, ঢাকা পাট অধিদপ্তরের উপসচিব, উপপরিচালক ও উপ প্রকল্প পরিচালক সৈয়দ ফারুক আহম্মদ।
বিশেষ অতিথি হিসেবে পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন, ফরিদপুর পাট গবেষনা ইনিস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মজিবর রহমান, প্রশিক্ষক হিসেবে সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক ওমর ফারুক তালুকদার,
এছাড়াও অন্যান্যদের মধ্যে, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মোঃ লুৎফুল আমিন, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম প্রমুখ।
প্রশিক্ষণ অনুষ্ঠানে, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চাষীদের আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাটচাষ ও পাটবীজ উৎপাদনের কলাকৌশল বিষয় নিয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে আলোচনা করা
হয়। এছাড়াও পাট চাষ, পাটবীজ সংরক্ষণ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাট চাষীকে প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠান শেষে প্রশিক্ষনার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ প্রদান করা হয় ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে বাক প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বা, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

১০

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

১১

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১২

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১৩

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১৪

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৫

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৭

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৮

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

২০
Developed by : BDIX ROOT