ডিসি’র নির্দেশে আলফাডাঙ্গায় বাল্য বিবাহ বন্ধ - Daily Ajker Saradesh
admin
১১ জুলাই ২০২৪, ৮:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিসি’র নির্দেশে আলফাডাঙ্গায় বাল্য বিবাহ বন্ধ

আরিফুজ্জামান চাকলাদার,আলফাডাঙ্গা: ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের (পিএএ) নির্দেশনায় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল আলফাডাঙ্গা আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী।

বুধবার (৯ জুলাই ) দিবাগত রাতে পৌরসভার ৮ নং ওয়ার্ড সরকারি ডিগ্রী কলেজের সামনে সৌদি প্রবাসী রবিউল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

ইউএনও প্রতিনিধি ও স্হানীয় সূত্রে জানা যায়, রবিউল ইসলামের বাড়িতে তাঁর দশম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ৯ জুলাই দুপুরে গায়ে হলুদের আয়োজন শেষ করেন ।পরের দিন বুধবার পার্শ্ববর্তী উপজেলা বোয়ালমারী শেখর ইউনিয়নে শেখর গ্রামে ওহাব মোল্লার ছেলে নাজমুল মোল্লা পুলিশ কনস্টেবল এর সাথে বিবাহ হবে। পরে রাতে গোপন তথ্যের মাধ্যমে উপজেলা প্রশাসনের প্রতিনিধি রবিউল ইসলাম ও আলফাডাঙ্গা থানার এসআই বিনয় বাড়ই সঙ্গী ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে জন্ম নিবন্ধন ওয়েবসাইটে যাচাই করে বয়স কম থাকায় বিয়ে বন্ধ করার নির্দেশ দেন।তারা বলেন প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিবাহ দেওয়া যাবে না এই মর্মে মোবাইলে ভিডিও সহ স্বীকার উক্তি নেন তার মায়ের কাছ থেকে।তারপরে যদি কোন বিকল্প পন্থা অবলম্বন করে বিবাহ দেন এর পরে অভিভাবক বাবা, মাকে জেল জরিমানা আওতায় আনা হবে।

পুলিশ কনস্টেবল নাজমুল মোল্লা একাধিক পথে যোগাযোগের চেষ্টা করেও তার সাথে যোগাযোগ ও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার মুঠোফোনে জানান, একটি গোপন তথ্যের মাধ্যমে জানতে পারি দশম শ্রেণী ছাত্রী গায়ে হলুদের আয়োজন সম্পন্ন হয়েছে। পরের দিন বিবাহ হবে এমন সংবাদ আমাকে জানালে আমি তাৎক্ষণিক রাত ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে ইউএনও কে বিবাহ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১০

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১১

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১২

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৩

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

১৪

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৫

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৬

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

১৭

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৮

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

২০
Developed by : BDIX ROOT