দেড় বছরের তদন্তে শিশু জিহাদের হত্যাকারী শনাক্ত - Daily Ajker Saradesh
admin
১০ জুলাই ২০২৪, ৭:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেড় বছরের তদন্তে শিশু জিহাদের হত্যাকারী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর সদরের চরনশিপুর গ্রামের জসীম শেখের পুত্র জিহাদ (১৪) কে রাজবাড়ী জেলার কালুখালী থানার গঙ্গানন্দপুর ঈদগাহ মাঠে বালাৎকার করে হত্যা করে ফলে রেখে যায় হত্যাকারী। পুলিশ এ হত্যাকারীদের শনাক্ত করতে না পেরে মামলার তদন্ত করতে পিবিআই এর সহায়তা চাইলে দেড় বছরের তদন্তে জিহাদ হত্যার রহস্য উম্মোচন করে।
বুধবার (১০ জুলাই) দুপুরে ফরিদপুর জেলা পিবিআই কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে জিহাদ হত্যার রহস্য উন্মোচন ও হত্যাকারীর পরিচয় দিয়ে এক সংবাদ সম্মেলন করেন পিবিআই পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০২২ সালের সেপ্টেম্বর মাসের ১ তারিখে জিহাদ রাজবাড়ী জেলার কালুখালী থানার হরিণবাড়ীয়া গ্রামে যাওয়ার জন্য রওনা হন। তার নানা বারেক শেখ ৩ তারিখ সকাল সাড়ে ৭ টার দিকে জানতে পারে তার নাতির লাশ কালুখালী থানাধীন গঙ্গানন্দপুর ঈদগাহ মাঠে পড়ে আছে। কালুখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত ও আলামত জব্দ করেন। লাশ ময়না তদন্তের জন্য মার্গে প্রেরণ করেন।

ময়না তদন্তকালে ডাক্তার ডিসিটের পায়ুপথে পুরুষের বীর্যের নমুনা পান এবং ৪টি স্যাম্পল ডিএনএ পরীক্ষার জন্য সংরক্ষণ করেন। জেলা পুলিশ মামলার রহস্য উৎঘাটন করতে না পেরে পিবিআই এর কাছে তদন্তের আবেদন করেন।

পুলিশ সুপার এসময় জানান, জিহাদ হত্যার তদন্ত ভার পাওয়ার পর আমরা জানতে পারি জিহাদ হত্যার পরের বছর ২০২৩ সালের ঈদুল আযহার দিন কালুখালি সরকারি কলেজ মাঠে শাকিল (১৬) নামে এক যুবক ১০ বছরের এক শিশুকে বালাৎকার করার সময় কলেজের গার্ডের সহায়তায় আটক হন পুলিশের হাতে।

এ ঘটনায় আকাশ মন্ডল বাদি হয়ে মামলা করলে শাকিলকে কোর্টের মাধ্যেমে গাজিপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়।

তিনি বলেন আমরা তদন্ত করে শাকিলের বালাৎকার করার আরো কোন ঘটনা আছে কিনা খতিয়ে দেখতে থাকি। সেই সাথে সিআইডরি ফরেনসিক এর সহায়তায় শাকিলের ডিএন স্যাম্পল কালেক্ট করে নিহত জিহাদের ময়না তদন্ত কালে সংরক্ষিত বালাৎকারকারীর ডিএনএ স্যাম্পলের সাথে মেলানো হলে তাতে মিল পাওয়া যায়।

তিনি বলেন, জিহাদ হত্যার মামলায় শাকিলকে একমাত্র আসামি করে এ মামলার তদন্ত কর্মকর্তা পিবিইআই ইন্সেপেক্টর মোঃ জালাল উদ্দিন সরদারের মাধ্যেমে আদালতে অভিযোগ পত্র জমা দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১০

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১১

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১২

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৩

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

১৪

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৫

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৬

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

১৭

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৮

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

২০
Developed by : BDIX ROOT