ফরিদপুরে আইডিইবির ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Daily Ajker Saradesh
admin
১৫ নভেম্বর ২০২৫, ৬:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে আইডিইবির ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ আইডিইবি ‌৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে আলোচনা সভা ও পরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা নির্বাহী কমিটির সভাপতি ‌শামসুদ্দিন তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোঃ আক্কাস আলী শেখ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষক মোফাজ্জেল হোসেন রেজা, ফরিদপুর ‌জেলা ছাত্রদলের সভাপতি ও (ডিইএব) এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আদনান হোসেন অনু, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক মো: শাহাজাদা খান, নাজমুস সাকিব ‌সভাপতি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল, বুলবুল আহমেদ নাঈম ‌সহ-সভাপতি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ‌আইডিইবির ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সহিদুর রহমান সবুজ। এ সময় ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীবৃন্দ, আইডিইবির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা আইডিইবির বিগত দিনের কর্মকাণ্ড তুলে ধরেন। ‌‌তারা বলেন ‌ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের উন্নয়নে বিগত দিনে ‌অনেক বড় অবদান রেখেছে এবং এখনও তো অব্যাহত রয়েছে। কারিগরি ‌শিক্ষা ব্যবস্থার কোন বিকল্প নেই। এ কাজে ‌ চমৎকার ভবিষ্যৎ রয়েছে। দেশের উন্নয়নে ‌ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ‌প্রতিনিয়ত শ্রম দিয়ে যাচ্ছেন।

বক্তারা বলেন ‌নিজের দেশকে ভালবাসতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। আইডিইবি পেশাজীবীদের সংগঠন। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যাতে কোনভাবেই মাথা তুলে দাঁড়াতে না পারে ‌তার বিপক্ষেও ‌একটি শক্তি কাজ করছে। আপনাদের এ ব্যাপারে ‌সচেতন থাকতে হবে। দেশের উন্নয়নে ‌এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উন্নয়নে ‌আমাদের ঐক্য ধরে রাখতে হবে।

বক্তারা বলেন বর্তমানে ইঞ্জিনিয়ারিং পেশায় ‌শুধু ছেলেরা নয় ‌মেয়েরাও ‌অন্তর্ভুক্ত রয়েছে। এটা ভালো উদ্যোগ ‌এ সংখ্যা আরো বাড়াতে হবে।

বক্তারা বলেন ‌পলিটেকনিক ‌ইনস্টিটিউটে শিক্ষার মান ‌সেটা ধরে রাখতে হবে। আগামী দিনে যারা আইডিইবিকে ভালোবাসেন ‌আইডিইবিকে নিয়ে চিন্তা-ভাবনা করেন তাদের নিয়ে কমিটি গঠন করা হবে।

অনুষ্ঠানে পরবর্তী পর্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ‌শোভাযাত্রা করা হয়। এটি শহর প্রদক্ষিণ করে ‌সূচনা স্থানে গিয়ে শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

১০

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১১

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১২

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১৩

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৪

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

১৫

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৬

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৭

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

১৮

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৯

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০
Developed by : BDIX ROOT