মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে ফরিদপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - Daily Ajker Saradesh
admin
১ মে ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে ফরিদপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার সকাল ৯টায় “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।
র‍্যালিটি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কবি জসীম উদদীন হলে এসে শেষ হয়। র‍্যালির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ ইলিয়াছুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শামছুল আজম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুয়েলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
র‍্যালি শেষে কবি জসীম উদদীন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইলিয়াছুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শামছুল আজম।
আলোচনা সভায় বক্তারা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে শিশু আইরিন হত্যা মামলার রহস্য উদঘাটন, তিন আসামী গ্রেফতার

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে ফরিদপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ন্যাশনাল ডিফেন্স কলেজে ‘ক্যাপস্টোন কোর্স’ সম্পন্ন—ফরিদপুর-৩ এর এমপি নায়াব ইউসুফকে সম্মাননা স্মারক প্রদান

নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

ফরিদপুরে প্রতারণা ও মানব পাচারের বিরুদ্ধে মানববন্ধন, গ্রেফতার ও শাস্তির দাবি

ফরিদপুরে প্রভাতী ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা, ওটি সিলগালা

ফরিদপুরে হাম আক্রান্ত ২৪ ঘণ্টায় নতুন ১৫ জন, মোট মৃত্যু ৬

কালুখালীতে বাক প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বা, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

১০

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

১১

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

১২

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

১৩

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

১৪

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৫

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

১৬

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

১৭

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

১৮

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১৯

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

২০
Developed by : BDIX ROOT