
আবু বকর সিদ্দিক (বাবু মোল্লা)রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী উপজেলায় ২২ বছর বয়সী এক বাক প্রতিবন্ধী তরুণীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাঁদপুর এলাকার এক কবিরাজের কন্যা ওই তরুণী। সম্প্রতি তার শারীরিক পরিবর্তন লক্ষ করে এলাকাবাসীর মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। বিষয়টি ধীরে ধীরে প্রশাসনের নজরে এলে কালুখালী থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে তিনি দ্রুত চিকিৎসকের মাধ্যমে তরুণীর স্বাস্থ্য পরীক্ষা করানোর পরামর্শ দেন। সেই অনুযায়ী গত ১ এপ্রিল ২০২৬ তারিখে তরুণীর বাবা তাকে রাজবাড়ীর একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকরা নিশ্চিত করেন, তিনি প্রায় ৯ মাসের অন্তঃসত্ত্বা।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রকৃত ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হোক।
মন্তব্য করুন