সালথা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি নাহিদ-সম্পাদক সাইফুল নির্বাচিত - Daily Ajker Saradesh
admin
১৩ সেপ্টেম্বর ২০২৫, ৫:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সালথা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি নাহিদ-সম্পাদক সাইফুল নির্বাচিত

শরিফুল হাসান,সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা প্রেসক্লাবের (২০২৫-২৬) কার্য বছরের নির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি নুরুল ইসলাম নাহিদ এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সমকালের প্রতিনিধি সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী।
সভাপতি পদে কালের কণ্ঠের প্রতিনিধি নুরুল ইসলাম নাহিদ পেয়েছেন ১২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ‘চ্যানেল এস’ টিভির প্রতিনিধি আবু নাসের হুসাইন পেয়েছেন ১১ ভোট।

এছাড়া সাধারণ সম্পাদক পদে জয়ী দৈনিক সমকালের সাইফুল ইসলাম পেয়েছেন ১৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি মনির মোল্যা পেয়েছেন ৬ ভোট।

নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে বাংলা নিউজ ২৪.কম এর জেলা প্রতিনিধি হারুন-অর-রশীদ ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে দৈনিক পল্লী বাংলার প্রতিনিধি লিয়াকত হোসেন মিঞা, দৈনিক দিনকালের প্রতিনিধি মো. আজিজুর রহমান (আজিজ) ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি মো. রেজাউল করিম নির্বাচিত হয়েছেন।

সালথা প্রেসক্লাবের নির্বাচনে অর্থ-সম্পাদক পদে দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিনিধি মোশাররফ হোসেন মাসুদ নির্বাচিত হন।

এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বীতায় যুগ্ম-সাধারণ সম্পাদক পদে যুগান্তরের প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে সময়ের আলোর প্রতিনিধি মো. লাভলু মিয়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে প্রতিদিনের কাগজের প্রতিনিধি মো. পারভেজ মিয়া, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে সমাজের বাণীর প্রতিনিধি নিজাম তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কালবেলার প্রতিনিধি আকাশ সাহা, কার্যনির্বাহী সদস্য পদে যায়যায়দিনের প্রতিনিধি এম কিউ হোসাইন বুলবুল, দৈনিক মানবজমিনের প্রতিনিধি শরিফুল হাসান ও ইত্তেফাক এর প্রতিনিধি জাকির হোসেন নির্বাচিত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে বাক প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বা, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

১০

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

১১

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১২

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১৩

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১৪

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৫

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৭

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৮

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

২০
Developed by : BDIX ROOT