ফরিদপুরে সেবা দিবস পালিত - Daily Ajker Saradesh
admin
৬ সেপ্টেম্বর ২০২৫, ৩:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে সেবা দিবস পালিত

মুইজ্জুর রহমান রবি: জাতীয় অধ্যাপক ডাঃ মোঃ ইব্রাহিম এর ৩৫ তম মৃত্যুবার্ষিকী ‘সেবা দিবস’
পালন করে ফরিদপুর ডায়বেটিক সমিতি। এ উপলক্ষে ৬ সেপ্টেম্বর শনিবার সকাল
১০:৩০ মিনিটে ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজের ৩য় তলায় লেকচার
হল-১ এ ফরিদপুর ডায়বেটিক সমিতি (ফডাস)-র আহব্বায়ক মীর নাসির হোসেন এর
সভাপতিত্বে আলোচনা সভা ও দো’আ মাহ্ফিল অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন
থেকে তেলাওয়াত করেন হাফেজ মোঃ ইব্রাহিম, ইমাম, ডিএএমসি মসজিদ।
ডাঃ লিতুন জেরা মীম, ইন্টার্ন চিকিৎসক এর সঞ্চালনায় শুরু হওয়া আলোচনায়
অংশগ্রহণ করেন সমিতির আজীবন সদস্য- জনাব মোঃ জাহাঙ্গীর আলম, জনাব মোঃ
মিজানুর রহমান (যুগ্ম সম্পাদক, বিএমএ, ফরিদপুর), জনাব মোঃ রফিকুল ইসলাম,
প্রফেসর ডাঃ মনোয়ার হোসেন তরফদার (উপাধাক্ষ, ডিএএমসিএফ), সাবেক সহ-সভাপতি
অধ্যাপক এম. এ. সামাদ (সাধারণ সম্পাদক, ফরিদপুর মুসলিম মিশন), ডাঃ মোঃ
মোসলেম উদ্দিন (পরিচালক, ডিএএমসিএইচ), অধ্যাপক ডাঃ মোঃ জহিরুল ইসলাম মিয়া
(অধ্যক্ষ, ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ ফরিদপুর), জনাব ফারিয়ান
ইউসুফ, মিসেস নায়াব ইউসুফ ও আলোচনা সভার সভাপতি জনাব মীর নাসির হোসেন
(আহব্বায়ক, ফরিদপুর ডায়াবেটিক সমিতি)।
এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির আহবায়ক কমিটির সদস্য বাবু চিত্ত রঞ্জন ঘোষ,
উপ পরিচালক (প্রশাসন) জনাব মজিবুর রহমান, ডায়াবেটিক হাসপাতালের আরএমও
জনাব ডাঃ হাসান মুরাদ সহ প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক সদস্য, ডোনার সদস্য ও
আজীবন সদস্যবৃন্দ। আরও উপস্থিত ছিলেন ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন
মেডিকেল কলেজ এর শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
আলোচকবৃন্দ তাদের বক্তব্যে ডাঃ মোঃ ইব্রাহিম ও ফরিদপুর ডায়াবেটিক সমিতি
প্রতিষ্ঠায় অগ্রনী ভুমিকা পালনকারী ডাঃ মোঃ জাহেদ সহ অন্যান্যদের কথা
উল্লেখ করে স্মৃতিচারন করেন। সেই সাথে চিকিৎসার মান উন্নয়ন প্রতি তাগিদ
দেন।
সভার শুরুতে ডায়াবেটিসের উপর প্রেজেন্টেশন করেন ডায়াবেটিস ও
এন্ডোক্রাইনোলজি বিভাগের কনসালটেন্ট ডাঃ কেয়া খাতুন। আলোচনা সভার শেষে
দো’আ অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মওলানা মোঃ হাফিজুর রহমান, পেশ ইমাম,
ঝিলটুলী জামে মসজিদ। দিবসটি উদযাপন উপলক্ষে ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল
কলেজ হাসপাতালে আগত সকল রোগীদের বিনামূল্যে রক্তের সুগার পরীক্ষা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে বাক প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বা, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

১০

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

১১

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১২

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১৩

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১৪

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৫

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৭

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৮

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

২০
Developed by : BDIX ROOT