ফরিদপুর পদ্মায় জেলের জালে চারটি ইলিশ ৪১ হাজারে বিক্রি - Daily Ajker Saradesh
admin
৮ জুলাই ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুর পদ্মায় জেলের জালে চারটি ইলিশ ৪১ হাজারে বিক্রি

আনোয়ার জাহিদ: ফরিদপুর-গোয়ালন্দের মাঝামাঝি তথা ফরিদপুর নর্থচ্যানেল ইউনিয়নের কবিরপুর চড় এলাকার মাঝ পদ্মায় জনৈক জেলের জালে ধরা পড়লো ৭ কেজি ৯শ গ্রাম ওজনের ৪টি ইলিশ।এই নিয়ে পদ্মার ঘাটে হৈচৈ পড়ে যায়।
খবর পেয়ে রাজবাড়ীর গোয়ালন্দের মাছের আড়ৎদার মাছ চারটি কিনে নেন। এই খবর ফেইসবুক বুকে ভিডিও আপলোড দিলে জনৈক লন্ডন প্রবাসী এসে মাছ ৪টি একত্রে ৪১ হাজার টাকায় কিনে নেন।
সোমবার (৭ জুলাই) কবির মোল্লা নামের এক জেলের জালে বড় এ ৪টি ইলিশ মাছ ধরা পড়ে।
জানা যায়, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া শাকিল সোহান মৎস্য আড়তদার পদ্মার ৭ কেজি ৯শ গ্রামের ৪টি ইলিশ প্রথমে ৫ হাজার টাকা দরে ৩৯ হাজার ৫শ টাকায় কিনে।
পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করলে শ্রীমঙ্গলের লন্ডন প্রবাসী এক শৌখিন মাছ ক্রেতার কাছে ৫ হাজার ২শ টাকা দরে ৪১ হাজার টাকায় মাছ চারটি কিনে নেন।

শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান ইনকিলাব কে বলেন,গতকাল ভোর রাতে আমার এক আত্মীয়ের মাধ্যমে খবর পাই ফরিদপুর-গোয়ালন্দের মাঝামাঝি কবিরপুর এলাকায় জেলে মোল্লার জালে বড় ৪টি ইলিশ মাছ ধরা পড়েছে।

পরে ওজনের খবর নিলে জানা যায়, মাছ ৪টির ওজন ৭ কেজি ৯শ গ্রাম। পরে তার সঙ্গে দামদর করে পাঁচ হাজার টাকা কেজি দরে কিনে নেই। এরপর বিভিন্ন জায়গায় যোগাযোগ করে লন্ডন প্রবাসী একজন তার পরিবারের জন্য ৫ হাজার ২শ টাকা দরে ৪১ হাজার টাকায় তা কিনে নেন।
এ সময় তিনি আরও বলেন, ভরা মৌসুমে পদ্মায় মাছ নেই। ইলিশ খুব একটা ধরা পড়ছে না। ফলে এত দাম হয়েছে।
গত দুইদিন আগে ৫ জুলাই চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ বাজার এলাকাট পদ্মা নদীতে জনৈক জেলের ঝালে ২৯ কেজি ওজনের বাগাইর মাছ ধরা পড়লে কুয়েত মোহম্মদ আলী ৯০ হাজার টাকা দিয়ে কিনে নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ফরিদপুরে রাজু শেখ হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, ৮ আসামি গ্রেফতার সংক্রান্ত ‌ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

কালুখালী উপজেলায় কর্মরত সকল দপ্তর প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

বাংলাদেশ মানবাধিকার কমিশন ফরিদপুর জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে বিদেশি পিস্তল-গুলিসহ এক ব্যবসায়ী’ আটক

১০

প্রতি বছরের ন্যায় এবারও এ্যাড. হান্নান মিয়ার বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

ফরিদপুরে আহলে বাইয়াতের আশেকান সমাজের মানববন্ধন

১২

রাজবাড়ীর কালুখালীতে বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল

১৩

রাজবাড়ীর পাংশায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন

১৪

বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

১৫

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এসডিএস আশ্বাস প্রকল্পের উদ্যোগে ফরিদপুরে এক বর্ণাঢ্য রিকশা র‍্যালি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

১৬

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান  ও ব্যবসায়ী প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৭

ফরিদপুরে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

১৯

ফরিদপুর সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০
Developed by : BDIX ROOT