ফরিদপুরে আহলে বাইয়াতের আশেকান সমাজের মানববন্ধন - Daily Ajker Saradesh
admin
১৩ মার্চ ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে আহলে বাইয়াতের আশেকান সমাজের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :৷ফরিদপুরে আহলে বাইয়াতের আশেকান সমাজ বৃহত্তর ফরিদপুর জেলা বাংলাদেশের উদ্যোগে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে ইরানের প্রতি সংহতি প্রকাশ, ধর্মীয় নেতা সৈয়দ আলী খোমেনিকে হত্যার প্রতিবাদ এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার দাবিতে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন খাদেমুল ইসলাম রেজা। এতে বক্তব্য রাখেন কবিরাজ মো. মঞ্জুর মল্লিক, ডা. কাজী নাসরিন, ডা. আশিকুর রহমান, বাবুল মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সৈয়দ আয়াতুল্লাহ খোমেনিকে হত্যার জন্য তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেন। তাদের দাবি, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদ ও ষড়যন্ত্রের মাধ্যমে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
বক্তারা আরও বলেন, বিশ্বে মুসলিম সম্প্রদায়কে ধ্বংস করার নানা ষড়যন্ত্র চলছে এবং বিভিন্ন স্থানে নিরীহ মানুষ হত্যার ঘটনা ঘটছে। এসব আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল ডিফেন্স কলেজে ‘ক্যাপস্টোন কোর্স’ সম্পন্ন—ফরিদপুর-৩ এর এমপি নায়াব ইউসুফকে সম্মাননা স্মারক প্রদান

নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

ফরিদপুরে প্রতারণা ও মানব পাচারের বিরুদ্ধে মানববন্ধন, গ্রেফতার ও শাস্তির দাবি

ফরিদপুরে প্রভাতী ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা, ওটি সিলগালা

ফরিদপুরে হাম আক্রান্ত ২৪ ঘণ্টায় নতুন ১৫ জন, মোট মৃত্যু ৬

কালুখালীতে বাক প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বা, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

১০

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

১১

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

১২

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৩

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

১৪

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

১৫

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

১৬

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১৭

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১৮

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১৯

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

২০
Developed by : BDIX ROOT