বোয়ালমারীতে তারুণ্য মেলা অনুষ্ঠিত  - Daily Ajker Saradesh
admin
১৪ জানুয়ারী ২০২৫, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোয়ালমারীতে তারুণ্য মেলা অনুষ্ঠিত 

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের বনমালীপুর গ্রামে অবস্থিত বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ে তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয়ের খেলার মাঠে এ তারুণ্য মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দীন ও স্থানীয় সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক এডভোকেট কোরবান আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হাফিজুর রহমান নান্নু মিয়া, সমাজ সেবক বদিউজ্জামাল খান টুলু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার দাস, অভিভাবক সদস্য হাফিজুর রহমান সন্টু, যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর পোদ্দার প্রমুখ। মেলায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫টি স্টল অংশ নেয়। দশম শ্রেণির শিক্ষার্থীরা পিঠাপুলির, নবম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা কারু ও হস্তশিল্পের, সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা মৃৎশিল্প ও পিঠাপুলি এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা বইয়ের স্টল দেয়। মেলায় ফরিদপুরের বিভিন্ন ধরনের শীতকালীন ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শন এবং বিক্রি করা হয়। মেলা সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত চলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১০

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১১

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১২

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৩

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

১৪

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৫

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৬

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

১৭

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৮

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

২০
Developed by : BDIX ROOT