
নুরুল ইসলাম আনজু:রাজধানীর মিরপুরে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), বাংলাদেশে অনুষ্ঠিত ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/১’ সফলভাবে সম্পন্ন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
৫ এপ্রিল থেকে ২৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত আয়োজিত এই গুরুত্বপূর্ণ কোর্স শেষে তাকে আনুষ্ঠানিকভাবে ‘ফেলো অব ক্যাপস্টোন কোর্স’ হিসেবে ঘোষণা করা হয়।
কলেজ কর্তৃপক্ষ প্রদত্ত সনদপত্রে উল্লেখ করা হয়েছে, চৌধুরী নায়াব ইউসুফ উক্ত কোর্সে সফলভাবে অংশগ্রহণ ও সমাপ্তির মাধ্যমে জাতীয় নিরাপত্তা, কৌশলগত নেতৃত্ব এবং নীতি নির্ধারণ সংক্রান্ত উচ্চতর জ্ঞান অর্জন করেছেন।
২৩ এপ্রিল ২০২৬ তারিখে প্রদত্ত এই সনদে স্বাক্ষর করেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল এমডি ফয়জুর রহমান।
সমাপনী অনুষ্ঠানে এক বর্ণাঢ্য পরিবেশে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে নায়াব ইউসুফের হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেন
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান (চিফ অব আর্মি স্টাফ) জেনারেল ওয়াকার-উজ-জামান।
উল্লেখ্য, ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন কোর্সটি দেশের শীর্ষস্থানীয় বেসামরিক ও সামরিক নেতাদের জন্য আয়োজিত একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি, যেখানে রাষ্ট্র পরিচালনা, নিরাপত্তা কৌশল এবং নেতৃত্ব উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। এই কোর্সে অংশগ্রহণের মাধ্যমে নীতিনির্ধারকরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে মনে করা হয়।###
মন্তব্য করুন