কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন - Daily Ajker Saradesh
admin
২৫ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

আবু বকর সিদ্দিক (বাবু মোল্লা), রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালী উপজেলায় কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ ২০২৬) বিকেলে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আবু তালেব মোল্লা (লালন) এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাহিদুজ্জামান বিপ্লব।
সভায় উপস্থিত সদস্যরা নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, নৈতিকতা রক্ষা এবং সংগঠনের ঐক্য সুদৃঢ় করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, একটি শক্তিশালী ও দায়িত্বশীল প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকতার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নবনির্বাচিত সভাপতি মো. আবু তালেব মোল্লা (লালন) বলেন, “সবাইকে সঙ্গে নিয়ে একটি কার্যকর ও প্রাণবন্ত সংগঠন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান বিপ্লব বলেন, “সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আমরা একসঙ্গে কাজ করব।”

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি: মো. ফজলুল হক; সহ-সভাপতি: মোকলেসুর রহমান, সেলিম মাহমুদ, মো. শহিদুল হক ও ইমরান হোসেন; যুগ্ম সাধারণ সম্পাদক: আবু বকর সিদ্দিক (বাবু মোল্লা); সহ-সাধারণ সম্পাদক: রাকিবুল হাসান; সাংগঠনিক সম্পাদক: আদম আলী; সহসাংগঠনিক সম্পাদক: মিজানুর রহমান; দপ্তর সম্পাদক: আনোয়ারুল ইসলাম (আনোয়ার); কোষাধ্যক্ষ: বোরহান উদ্দিন বিপ্লব; প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. কবির হোসেন; সাহিত্যবিষয়ক সম্পাদক: শহিদুল ইসলাম (দুল); ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক: সেলিম; মহিলা বিষয়ক সম্পাদক: সাহিদা পারভীন; ধর্মীয় সম্পাদক: আবু সাঈদ।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন—রাশেদুল হক রুমি, আশিক হাসান, এনামুল হক, জুয়েল রানা, শহিদুল ইসলাম (শফি), বিপ্লব, মো. আসাদুজ্জামান (কুটি) ও মো. হামজা।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন এ কমিটির মাধ্যমে কালুখালী প্রেসক্লাব আরও সক্রিয়, গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ফরিদপুরে রাজু শেখ হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, ৮ আসামি গ্রেফতার সংক্রান্ত ‌ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

কালুখালী উপজেলায় কর্মরত সকল দপ্তর প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

বাংলাদেশ মানবাধিকার কমিশন ফরিদপুর জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১০

রাজবাড়ীতে বিদেশি পিস্তল-গুলিসহ এক ব্যবসায়ী’ আটক

১১

প্রতি বছরের ন্যায় এবারও এ্যাড. হান্নান মিয়ার বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১২

ফরিদপুরে আহলে বাইয়াতের আশেকান সমাজের মানববন্ধন

১৩

রাজবাড়ীর কালুখালীতে বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল

১৪

রাজবাড়ীর পাংশায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন

১৫

বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

১৬

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এসডিএস আশ্বাস প্রকল্পের উদ্যোগে ফরিদপুরে এক বর্ণাঢ্য রিকশা র‍্যালি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

১৭

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান  ও ব্যবসায়ী প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৮

ফরিদপুরে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

২০
Developed by : BDIX ROOT