
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্যাবের আয়োজনে র্যালি, প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টা ৩০ মিনিটে কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফরিদপুর জেলা শাখার আয়োজনে ফরিদপুর প্রেসক্লাবের সামনে র্যালী ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকাল ৩ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মিন্টু বিশ্বাস এর সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাব ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিদপ্তর এর সহকারী পরিচালক মো: মাহমুদুল হাসান, জেলা বাজার কর্মকর্তা শাহাদত হোসেন, নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: আজমুল ফুয়াদ রিয়াদ, ক্যাব সভাপতি অধ্যাপক তারেক আইয়ুব খান, সিনিয়র সহ-সভাপতি আশরাফুজ্জামান দুলাল, মহিলা বিষয়ক সম্পাদিকা নিলুফার ইয়াসমিন রুবি প্রমুখ।
এ সময় ক্যাব জেলা শাখার নের্তৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি সহ ভোক্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বিশ্ব ভোক্তা অধিকার দিবসের প্রতিপাদ্য ও ভোক্তাদের স্বার্থের বিভিন্ন দিক তুলে ধরে আলোকপাত করেন।
মন্তব্য করুন