বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল - Daily Ajker Saradesh
admin
৯ মার্চ ২০২৬, ৯:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

আবু বকর সিদ্দিক, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় বর্ষীয়ান কবি ও প্রাবন্ধিক মরহুম মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি ও পাংশা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ শহিদুর রহমান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন পরানপুর মাদ্রাসার সুপার মো. গোলাম মোস্তফা। দোয়া পরিচালনাও তিনি করেন।

এসময় উপস্থিত ছিলেন পাংশা সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক হাজারী আবুল হাসিম, শরিষা সরকারি কলেজের প্রভাষক মো. আবু বকর সিদ্দিক, মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মো. মোক্তার হোসেন, সিনিয়র সাংবাদিক সেলিম মাহমুদ, সাংবাদিক আনোয়ারুল ইসলাম আনোয়ার ও সাংবাদিক মিজানুর রহমান এবং অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মরহুম মোহাম্মদ আবদুল মান্নান মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাবেক সভাপতি, সাহিত্য উন্নয়ন পরিষদের সাবেক উপদেষ্টা, ঢাকাস্থ পাংশা সমিতির সাবেক সদস্য এবং হিসাব রক্ষণ অধিদপ্তরের অডিট বিভাগের সাবেক অডিট অফিসার ছিলেন। তিনি সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরী সম্মাননা পদক ও মীর মশাররফ হোসেন সম্মাননা পদকে ভূষিত হন।

অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে জাফেরপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রসহ উপস্থিত সবার মাঝে ইফতার ও খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের আয়োজন করে মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদ, পাংশা এবং সাহিত্য উন্নয়ন পরিষদ, পাংশা, রাজবাড়ী। ব্যবস্থাপনায় ছিল মরহুমের পরিবার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এসডিএস আশ্বাস প্রকল্পের উদ্যোগে ফরিদপুরে এক বর্ণাঢ্য রিকশা র‍্যালি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান  ও ব্যবসায়ী প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ফরিদপুরে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

ফরিদপুর সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক প্রবাসীর মৃত্যু

কালুখালীতে নবাব ফ্যাশন হাউসের শুভ উদ্বোধন, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডিবির অভিযানে বিদেশী ২ টি পিস্তল ৮ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগাজিনসহ যুবক  গ্রেপ্তার

প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আলী আকবর খানের ইন্তেকাল

১০

কালুখালী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

পাংশায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্যের সঙ্গে প্রশাসন ও সুধীজনের মতবিনিময় সভা

১২

পাংশা উপজেলা-তে প্রথম ধাপেই ‘ফ্যামিলি কার্ড’ পাচ্ছে অসচ্ছল ও নিম্নআয়ের পরিবার -এমপি হারুন অর রশিদ

১৩

ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ‘কাচ্চি সুলতান’কে ১ লক্ষ টাকা জরিমানা

১৪

রাজবাড়ী-২ আসন সংসদ সদস্যর  সাথে কালুখালী উপজেলায় কর্মরত সরকারি দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

ফরিদপুরে ১৮ টি চোরাই ইজিবাইক উদ্ধার  চুরি চক্রের মূল রহস্য উদঘাটন  সংক্রান্তে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং 

১৬

মধুখালীতে নবনির্বাচিত সংসদ সদস্য ইলিয়াস মোল্লার সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৭

বাজার অভিযানে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে ক্যাবের  মানববন্ধন অনুষ্ঠিত

১৮

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য সহনশীল রাখার  লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

১৯

ফরিদপুরে ডিবি পরিচয়ে কলেজ ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ

২০
Developed by : BDIX ROOT