আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এসডিএস আশ্বাস প্রকল্পের উদ্যোগে ফরিদপুরে এক বর্ণাঢ্য রিকশা র‍্যালি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত  - Daily Ajker Saradesh
admin
৮ মার্চ ২০২৬, ৮:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এসডিএস আশ্বাস প্রকল্পের উদ্যোগে ফরিদপুরে এক বর্ণাঢ্য রিকশা র‍্যালি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এসডিএস আশ্বাস প্রকল্পের উদ্যোগে ফরিদপুরে এক বর্ণাঢ্য রিকশা র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিটি ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে অনাথের মোড় অতিক্রম করে সরকারি রাজেন্দ্র কলেজ হয়ে পুনরায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। নারী ও কন্যাদের অধিকার, নিরাপত্তা এবং মানব পাচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এই র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার মোহাম্মদ সাইফুল হাসান মিলন এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক জনাব আশিক সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন এসডিএস কেস কো-অর্ডিনেটর মো: নাজমুল হক জামিল, ডেপুটি ম্যানেজার (মনিটরিং) মো: মনিরুজ্জামান, প্রোগ্রাম অফিসার মো: মুকুল আলী, ইকোনমিক ম্যানেজার মো: নাজমুল হুদা এবং সোশ্যাল ম্যানেজার নিলা আহমেদ।

র‍্যালিতে সিটিসি, সিটিএন, সিটিপি অ্যাক্টিভিস্ট, সারভাইভারসহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় ছিল— “মানব পাচার বন্ধ হোক, নিরাপদ থাকুক প্রতিটি নারী।” এতে শিশু-কিশোররা অংশগ্রহণ করে তাদের সৃজনশীলতার মাধ্যমে মানব পাচার প্রতিরোধ ও নারীর নিরাপত্তার বার্তা তুলে ধরে।

এই আয়োজনের মাধ্যমে নারী ও কন্যাদের অধিকার সুরক্ষা, মানব পাচার প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল ডিফেন্স কলেজে ‘ক্যাপস্টোন কোর্স’ সম্পন্ন—ফরিদপুর-৩ এর এমপি নায়াব ইউসুফকে সম্মাননা স্মারক প্রদান

নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

ফরিদপুরে প্রতারণা ও মানব পাচারের বিরুদ্ধে মানববন্ধন, গ্রেফতার ও শাস্তির দাবি

ফরিদপুরে প্রভাতী ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা, ওটি সিলগালা

ফরিদপুরে হাম আক্রান্ত ২৪ ঘণ্টায় নতুন ১৫ জন, মোট মৃত্যু ৬

কালুখালীতে বাক প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বা, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

১০

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

১১

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

১২

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৩

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

১৪

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

১৫

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

১৬

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১৭

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১৮

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১৯

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

২০
Developed by : BDIX ROOT