ফরিদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে ‌‌‌‌‌‌ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত - Daily Ajker Saradesh
admin
৭ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে ‌‌‌‌‌‌ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে ‌‌‌‌‌‌ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ‌ হয়েছে।

এ উপলক্ষে আজ সন্ধ্যায় ‌ ফরিদপুর আর্মি ক্যাম্পে ‌ সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন ‌ লেফটেন্যান্ট কর্নেল মিনহাজুল আবেদিন‌ অধিনায়ক ‌১৫ আর ই ব্যাটেলিয়ন। প্রেস ব্রিফিং ‌‌এ ফরিদপুরের কর্মরত ‌ বিভিন্ন প্রিন্টও ইলেক্ট্রনিক মিডিয়ার ‌ সাংবাদিক উপস্থিত ছিলেন ‌।‌ এ সময় ‌সাংবাদিকদের জানানো হয় ‌,
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফরিদপুরে বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।
জানা যায়, গত ২০ জুলাই ২০২৪ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী সারা দেশে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে। এরই ধারাবাহিকতায় ৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনস্থ ১৫ আরই ব্যাটালিয়ন ফরিদপুর এলাকায় দায়িত্ব পালন করছে। নির্বাচনের পূর্বে নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কিছু দুষ্কৃতিকারী লুটকৃত পুলিশি অস্ত্র ও জব্দকৃত অবৈধ অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম চালানোর পরিকল্পনা করছে। সাম্প্রতিক সেনা অভিযানের চাপে তারা ফরিদপুর সদর উপজেলার কানাইপুর আখ সেন্টার সংলগ্ন একটি বদ্ধ পুকুরে এসব অস্ত্র ফেলে রাখে, যা নির্বাচনের দিন ব্যবহারের পরিকল্পনা ছিল।
এ তথ্যের ভিত্তিতে আজ সকালে ফরিদপুর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সোহেলের নেতৃত্বে একটি টহল দল স্থানীয় পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পুকুর থেকে ৪টি ৭.৬৫ মিলিমিটার পিস্তল, ৭টি ম্যাগাজিন, ২টি সিঙ্গেল ব্যারেল শুটার গান, ১৬ রাউন্ড পিস্তলের গুলি, ২টি কার্তুজ এবং বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন নির্বাচনকে ঘিরে সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় স্থানীয় জনগণ ও সাংবাদিকদের অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ফরিদপুরে রাজু শেখ হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, ৮ আসামি গ্রেফতার সংক্রান্ত ‌ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

কালুখালী উপজেলায় কর্মরত সকল দপ্তর প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

বাংলাদেশ মানবাধিকার কমিশন ফরিদপুর জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১০

রাজবাড়ীতে বিদেশি পিস্তল-গুলিসহ এক ব্যবসায়ী’ আটক

১১

প্রতি বছরের ন্যায় এবারও এ্যাড. হান্নান মিয়ার বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১২

ফরিদপুরে আহলে বাইয়াতের আশেকান সমাজের মানববন্ধন

১৩

রাজবাড়ীর কালুখালীতে বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল

১৪

রাজবাড়ীর পাংশায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন

১৫

বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

১৬

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এসডিএস আশ্বাস প্রকল্পের উদ্যোগে ফরিদপুরে এক বর্ণাঢ্য রিকশা র‍্যালি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

১৭

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান  ও ব্যবসায়ী প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৮

ফরিদপুরে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

২০
Developed by : BDIX ROOT