বিতর্কিত ফয়েজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র জনতা ও সমবায় ব্যাংকের গ্রাহকদের ‌মানববন্ধন - Daily Ajker Saradesh
admin
২৭ নভেম্বর ২০২৫, ২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিতর্কিত ফয়েজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র জনতা ও সমবায় ব্যাংকের গ্রাহকদের ‌মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:  ফরিদপুর আদালত/কোর্ট চত্বরে বিতর্কিত ফয়েজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র জনতা ও সমবায় ব্যাংকের গ্রাহকদের ‌মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ‌বেলা ১১টার দিকে জুলাই অভ্যুত্থানে হত্যার চেষ্টা মামলার আসামি ‌এবং সমবায় ব্যাংকের গ্রাহকদের অর্থ আত্মসাৎকারী বিতর্কিত ব্যক্তি ‌শেখ ফয়েজ আহমেদ এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উক্ত মানববন্ধন ‌অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক‌ মাহবুব পিয়াল, সাংবাদিক এস এম মনিরুজ্জামান, সমবায় ব্যাংকের সাবেক সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান, জুলাই যোদ্ধা আবরার নাদিম ইতু, আরিফ শেখ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ‌সদস্য সচিব সোহেল রানা প্রমূখ।

বক্তারা ‌শেখ ফয়েজ আহমেদের ‌বিগত দিনের কর্মকাণ্ড তুলে ধরে সমালোচনা করেন।

বক্তারা বলেন ‌জুলাই ছাত্র জনতার আন্দোলনে শেখ ফয়েজ আহমেদের ভূমিকা ছিল বিতর্কিত।

তিনি ছাত্র জনতার বিপক্ষে অবস্থান করে ‌ ফেসবুকে নানা ধরনের ‌পোস্ট করেছেন অথচ এমন একজন ব্যক্তিকে কিভাবে সাহসী জুলাই সনদ প্রদান করা হলো?

বক্তারা বলেন জুলাই ছাত্র জনতার আন্দোলনে ‌যে সমস্ত সাংবাদিকবৃন্দ ‌ছাত্র জনতার পক্ষে কথা বলেছেন, তাদেরকে বাদ দিয়ে ‌ফয়েজ আহমেদের মত বিতর্কিত একজন ব্যক্তিকে ‌জুলাই পদক প্রদান করায় ‌তীব্র নিন্দা জ্ঞাপন করেন।

বক্তারা বলেন তিনি গতকাল গ্রেপ্তার হয়েছেন ‌আমরা চাই তিনি যেন শাস্তি ভোগ করেন এবং ‌তাকে যেন দ্রুত জামিন দেওয়া না হয়।

বক্তারা বলেন ফরিদপুর সমবায় ব্যাংকের ‌ও বিভিন্ন সময়ে ‌অর্থ কেলেঙ্কারির ‌ অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তারা শেখ ফয়েজ আহমেদের ‌দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ সময় ‌ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ ‌ফরিদপুরের কর্মরত সাংবাদিকবৃন্দ ‌ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে নবাব ফ্যাশন হাউসের শুভ উদ্বোধন, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডিবির অভিযানে বিদেশী ২ টি পিস্তল ৮ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগাজিনসহ যুবক  গ্রেপ্তার

প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আলী আকবর খানের ইন্তেকাল

কালুখালী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাংশায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্যের সঙ্গে প্রশাসন ও সুধীজনের মতবিনিময় সভা

পাংশা উপজেলা-তে প্রথম ধাপেই ‘ফ্যামিলি কার্ড’ পাচ্ছে অসচ্ছল ও নিম্নআয়ের পরিবার -এমপি হারুন অর রশিদ

ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ‘কাচ্চি সুলতান’কে ১ লক্ষ টাকা জরিমানা

রাজবাড়ী-২ আসন সংসদ সদস্যর  সাথে কালুখালী উপজেলায় কর্মরত সরকারি দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে ১৮ টি চোরাই ইজিবাইক উদ্ধার  চুরি চক্রের মূল রহস্য উদঘাটন  সংক্রান্তে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং 

মধুখালীতে নবনির্বাচিত সংসদ সদস্য ইলিয়াস মোল্লার সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১০

বাজার অভিযানে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে ক্যাবের  মানববন্ধন অনুষ্ঠিত

১১

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য সহনশীল রাখার  লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

১২

ফরিদপুরে ডিবি পরিচয়ে কলেজ ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ

১৩

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

১৪

বোয়ালমারীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘর-দোকানপাট ভাঙচুর-অগ্নিসংযোগ

১৫

প্রফেসর আবদুত তাওয়াবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

১৬

চৌধুরী নায়াব ইউসুফকে ফুলেল শুভেচ্ছা জানাল পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর মহানগর শাখা

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার ৪টি আসনের  তিনটিতে বিএনপি প্রার্থী এবং একটিতে  জামায়াতের মনোনীত প্রার্থী বিজয়ী

১৮

ফরিদপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব-১০, নিরাপত্তায় ড্রোন নজরদারি

১৯

জেলা ক্রীড়া অফিস ফরিদপুর কর্তৃক কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

২০
Developed by : BDIX ROOT