বাসের হেলপার হত্যায় ৫ জনের যাবজ্জীবন - Daily Ajker Saradesh
admin
১৮ সেপ্টেম্বর ২০২৪, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাসের হেলপার হত্যায় ৫ জনের যাবজ্জীবন

রবিউল হাসান (রাজিব) : ফরিদপুরে নিউ নূপুর পরিবহনের সাদ্দাম হোসেন (২১) নামের এক হেলপারকে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

১৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ্ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মো. সিদ্দিক মোল্যার ছেলে মো. জনি মোল্যা (৩০), একই এলাকার শাহীন হাওলাদারের ছেলে মো. মেহেদী আবু কাওসার (২৫), শহরের গোয়ালচামট এলাকার মৃত. সালাম মোল্যার ছেলে মো. রবিন মোল্যা (২৫), রথখোলা এলাকার অনিল রবিদাসের ছেলে রাজেস রবিদাস (৩০) ও জেলার সালথা উপজেলার রসুলপুর এলাকার নজরুল হোসেন মাতুব্বরের ছেলে সাজ্জাদ হোসেন মাতুব্বর (৩০)।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৪ অক্টোবর ভোরে ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তা এলাকায় নিউ নূপুর পরিবহনের একটি বাসের মধ্যে থেকে সাদ্দাম শেখ (২১) নামে পরিবহনটির এক হেলপারের হাত-পা ও মুখ বাধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরদিন কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০২০ সালের ২৩ নভেম্বর আসামিদের অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
রায়ের সত্যতা নিশ্চিত করে সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন বলেন, ‘মামলার দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন আদালত। এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

ফরিদপুরে প্রতারণা ও মানব পাচারের বিরুদ্ধে মানববন্ধন, গ্রেফতার ও শাস্তির দাবি

ফরিদপুরে প্রভাতী ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা, ওটি সিলগালা

ফরিদপুরে হাম আক্রান্ত ২৪ ঘণ্টায় নতুন ১৫ জন, মোট মৃত্যু ৬

কালুখালীতে বাক প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বা, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

১০

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

১১

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

১৩

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

১৪

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

১৫

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১৬

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১৭

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১৮

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৯

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

২০
Developed by : BDIX ROOT