বোয়ালমারীর কাদিরদি বাজারে অগ্নিকাণ্ডে বিশটি দোকান পুড়ে ছা - Daily Ajker Saradesh
admin
১৯ অক্টোবর ২০২৫, ১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বোয়ালমারীর কাদিরদি বাজারে অগ্নিকাণ্ডে বিশটি দোকান পুড়ে ছা

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে কমপক্ষে বিশটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার(১৮ অক্টোবর) দিবাগত রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সুত্রে জানাগেছে, উপজেলার কাদিরদি বাজারে বাচ্চু মোল্লার মার্কেটে নাসিরের কাপড়ের দোকান থেকে আগুনের সুত্রপাত। আগুনে মুদি,ঔষধ,চা,কাপড়,বীজ,জুতার দোকানসহ কমপক্ষে বিশটি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন, বোয়ালমারী ও মধুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অন্তত এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা নিশিকান্ত দাশ জানান, বাজারের বাচ্চু মোল্লার মার্কেটের নাসিরের কাপড়ের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। আগুনে কমপক্ষে বিশটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সাতৈর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন জানান, প্রাথমিকভাবে আগুনের সুত্রপাত জানাযায়নি। তবে ২০/২৫ টি ঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। তবে বোয়ালমারী ফায়ার সার্ভিসের সদস্যরা খরব পাওয়ার পর প্রায় এক ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছে।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হিমাংশ শেখর বিশ্বাস বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কাজ চলমান রয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম বলেন, বিশটির মতো দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। আগুনের সুত্রপাত কিভাবে তা জানাযায়নি। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে জানানো যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে বাক প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বা, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

১০

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

১১

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১২

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১৩

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১৪

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৫

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৭

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৮

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

২০
Developed by : BDIX ROOT