রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ - Daily Ajker Saradesh
admin
১৩ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

বিপ্লব কুমার বিশ্বাস, রাজবাড়ী সদর প্রতিনিধি: রাজবাড়ীতে পদ্মা নদী থেকে এক রিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। 

রোববার ( ১২ এপ্রিল) বেলা পৌনে ১০ টার দিকে রাজবাড়ী জেলা সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের ডাক্তার খানা এলাকার পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত এ রিক্সা চালকের নাম লিটন খান (৪২)। তিনি জেলার সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের বাসিন্দা। তার বাবা ওই এলাকার স্থানীয় আক্কাস খান।

প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, ইসমাইল নামে এক যুবক সকালে  নদীতে গোসল করতে যায়। এসময় মরদেটি নদীতে ভাসতে দেখে এলাকার লোকজনকে খবর দেয়। পরে নৌ-পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্ত্রী হালিমা বেগম বলেন, ‘প্রতিদিনের মত শনিবার সন্ধ্যার পর রিক্সা নিয়ে বের হয়। রাত ১০ টার দিকে তাকে ফোন দেই। সে আর ফোন ধরে না। রাত ১১ টার দিকে আবারও ফোন দেই কিন্তু ফোন রিসিভ করে না। এরপর রাত দুইটা বেজে যায় তাও সে আর বাড়িতে আসে না। পরে তাকে আবারও ফোন দেওয়া হলে মোবাইল বন্ধ বলে। এরপর থেকেই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। সকালে নদীতে একটা লাশ পাওয়া গেছে শুনে এখানে এসে দেখি তার লাশ ভেসে আছে।’

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) উত্তম কুমার ঘোষ জানান, নদী থেকে একটি মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ । মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে  ধারণা করা হচ্ছে রিক্সা ছিনতাই করতেই তাকে হত্যা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১০

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১১

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১২

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৩

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

১৪

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৫

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৬

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

১৭

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৮

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

২০
Developed by : BDIX ROOT