কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে'ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড - Daily Ajker Saradesh
admin
১৮ মার্চ ২০২৬, ২:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আবু বকর সিদ্দিক( বাবু মোল্লা) রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ঈদ উপহারের ভিজিএফ চাল অবৈধভাবে ক্রয়, সংরক্ষণ ও মজুদের অভিযোগে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২ টায় পরিচালিত অভিযানে মো. সাজ্জাদ হোসেন ও চিত্তরঞ্জন বিশ্বাসকে দোষী সাব্যস্ত করে দণ্ড প্রদান করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দরিদ্রদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ১০ কেজি হারে চাল অবৈধভাবে ক্রয় ও মজুদ করার অপরাধে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে তাদের কাছ থেকে ৭টি স্বাক্ষরযুক্ত এবং ৬৯টি স্বাক্ষরবিহীন জাল কার্ডসহ মোট ৭৬টি কার্ড জব্দ করা হয়। এছাড়াও ৫০ কেজি ওজনের দুই বস্তা খোলা ত্রাণের চাল উদ্ধার করা হয়।

অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় মো. সাজ্জাদ হোসেনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে চিত্তরঞ্জন বিশ্বাসকে ১৫ দিনের কারাদণ্ড এবং ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে দেখা যায়, উপকারভোগীদের মাঝে ১০ কেজির পরিবর্তে কম পরিমাণে চাল বিতরণ করা হচ্ছিল, যা প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের ভবনের বিভিন্ন কক্ষ থেকে ৫৬টি কার্ডের বিপরীতে ৫৫৯ কেজি চাল জব্দ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন এবং ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বে থাকা উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ফরিদপুরে রাজু শেখ হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, ৮ আসামি গ্রেফতার সংক্রান্ত ‌ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

কালুখালী উপজেলায় কর্মরত সকল দপ্তর প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

বাংলাদেশ মানবাধিকার কমিশন ফরিদপুর জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে বিদেশি পিস্তল-গুলিসহ এক ব্যবসায়ী’ আটক

১০

প্রতি বছরের ন্যায় এবারও এ্যাড. হান্নান মিয়ার বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

ফরিদপুরে আহলে বাইয়াতের আশেকান সমাজের মানববন্ধন

১২

রাজবাড়ীর কালুখালীতে বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল

১৩

রাজবাড়ীর পাংশায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন

১৪

বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

১৫

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এসডিএস আশ্বাস প্রকল্পের উদ্যোগে ফরিদপুরে এক বর্ণাঢ্য রিকশা র‍্যালি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

১৬

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান  ও ব্যবসায়ী প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৭

ফরিদপুরে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

১৯

ফরিদপুর সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০
Developed by : BDIX ROOT