কালুখালী উপজেলায় কর্মরত সকল দপ্তর প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত - Daily Ajker Saradesh
admin
১৫ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালুখালী উপজেলায় কর্মরত সকল দপ্তর প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবু বকর সিদ্দিক(বাবু মোল্লা) রাজবাড়ী: প্রধান মন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন,বাস্তবমুখী ইশতেহার দেওয়ায় এ সরকার জনরায় পেয়েছে । সরকার দ্রুত এ রায় বাস্তবায়নের জন্য কাজ করছে। কারন এ সরকার বয়ানে নয়,কাজে বিশ্বাসী। সরকার প্রথমত ৪ কোটি মানুষকে ফ্যামিলি কার্ড প্রদানের মধ্যদিয়ে ইশতেহারের কাজ শুরু করেছে।

প্রধান মন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর গত ১৪ই মার্চ শনিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় কর্মরত সকল সরকারী দপ্তর প্রধান ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী – ২ আসনের সংসদ সদস্য হারুন-অর-রশীদ, জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশদ (বিপিএম সেবা),সহকারী কমিশনার ভূমি সামস সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
দুপুরে উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর কালুখালী আগমন করলে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর কালুখালী পদ্মানদী ভাঙ্গন এলাকা পরিদর্শন ও মহেন্দ্রপুর এলাকায় ইফতার মাহফিলে যোগদান করেন। ইফতার মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান, সাধারন সম্পাদক এ্যাডভোকেট রকিবুল হাসান রুমা, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহজালাল মিয়া,কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জামাল খাঁন উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

কালুখালী উপজেলায় কর্মরত সকল দপ্তর প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

বাংলাদেশ মানবাধিকার কমিশন ফরিদপুর জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে বিদেশি পিস্তল-গুলিসহ এক ব্যবসায়ী’ আটক

প্রতি বছরের ন্যায় এবারও এ্যাড. হান্নান মিয়ার বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুরে আহলে বাইয়াতের আশেকান সমাজের মানববন্ধন

রাজবাড়ীর কালুখালীতে বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল

রাজবাড়ীর পাংশায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন

বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

১০

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এসডিএস আশ্বাস প্রকল্পের উদ্যোগে ফরিদপুরে এক বর্ণাঢ্য রিকশা র‍্যালি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

১১

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান  ও ব্যবসায়ী প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১২

ফরিদপুরে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

১৪

ফরিদপুর সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৫

রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক প্রবাসীর মৃত্যু

১৬

কালুখালীতে নবাব ফ্যাশন হাউসের শুভ উদ্বোধন, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

১৭

রাজবাড়ীতে ডিবির অভিযানে বিদেশী ২ টি পিস্তল ৮ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগাজিনসহ যুবক  গ্রেপ্তার

১৮

প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আলী আকবর খানের ইন্তেকাল

১৯

কালুখালী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০
Developed by : BDIX ROOT