জেলা ক্রীড়া অফিস ফরিদপুর কর্তৃক কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  - Daily Ajker Saradesh
admin
৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জেলা ক্রীড়া অফিস ফরিদপুর কর্তৃক কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

মানিক দাস : ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬এর আওতায় ফরিদপুর জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী বৃহস্পতিবার বিকাল ৩.০০ টায় ফরিদপুর জেলা স্কুল মাঠে ‌অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়া অফিসার আল – আমীন খন্দকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান -বিন- মোহাম্মাদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) ফরিদপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতছিলেন বিষ্ণুপদ ঘোষাল, জেলা শিক্ষা অফিসার ফরিদপুর। বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন জনাব মোঃ মোজাম্মেল হক, সিনিয়র জেলা তথ্য অফিসার ফরিদপুর। আবদুল্লাহ- আল -জব্বার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ।এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ক্রীড়া শিক্ষক বৃন্দ।
কাবাডি খেলা বাংলাদেশের জাতীয় খেলা , গ্রামীণ পর্যায়ের একটি অত্যন্ত জনপ্রিয় খেলা। সারা বাংলাদেশের ভিতরে ফরিদপুর জেলায় কাবাডি খেলার অবস্থান খুবই ভালো। ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জিলা স্কুল মাঠে খুবই আনন্দমুখর পরিবেশে এই ক্রীড়া প্রতিযোগিতা সম্পূর্ণ হয়।এই প্রতিযোগিতায় সর্বশেষ ফরিদপুর উচ্চ বিদ্যালয় ও ফরিদপুর মুসলিম মিশন স্কুল ফাইনালে মুখোমুখি হয়। ফাইনাল খেলায় ফরিদপুর মুসলিম মিশন পাঁচ পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ফরিদপুরে রাজু শেখ হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, ৮ আসামি গ্রেফতার সংক্রান্ত ‌ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

কালুখালী উপজেলায় কর্মরত সকল দপ্তর প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

১০

বাংলাদেশ মানবাধিকার কমিশন ফরিদপুর জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

রাজবাড়ীতে বিদেশি পিস্তল-গুলিসহ এক ব্যবসায়ী’ আটক

১২

প্রতি বছরের ন্যায় এবারও এ্যাড. হান্নান মিয়ার বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৩

ফরিদপুরে আহলে বাইয়াতের আশেকান সমাজের মানববন্ধন

১৪

রাজবাড়ীর কালুখালীতে বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল

১৫

রাজবাড়ীর পাংশায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন

১৬

বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

১৭

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এসডিএস আশ্বাস প্রকল্পের উদ্যোগে ফরিদপুরে এক বর্ণাঢ্য রিকশা র‍্যালি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

১৮

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান  ও ব্যবসায়ী প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৯

ফরিদপুরে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০
Developed by : BDIX ROOT