ফরিদপুরে জামায়াতে  ইসলামীর নির্বাচনী জনসভায় মানুষের ঢল  - Daily Ajker Saradesh
admin
৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে জামায়াতে  ইসলামীর নির্বাচনী জনসভায় মানুষের ঢল 

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার রাতে এ জনসভার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
সদর উপজেলা শাখার আমির মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রফেসর আব্দুত তাওয়াব, ফরিদপুর-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা আকরাম উদ্দিন, ফরিদপুর-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন, জেলা আমির মাওলানা বদরউদ্দিন, জাগপার মুখপাত্র রাশেদ খান, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসেন, কেন্দ্রীয় শুরা সদস্য শামসুল ইসলাম আল বরাটি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অঞ্চল প্রধান দেলোয়ার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আবুল বাশার এবং পৌর আমির এহসানুল মাহমুদ রুবেল।
বক্তারা বলেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে ফরিদপুরকে বিভাগ ঘোষণা, সিটি কর্পোরেশন গঠন, উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, নদ-নদীর প্রাণ ফিরিয়ে আনা এবং পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপনসহ নানা উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তারা।
নেতৃবৃন্দ আগামী নির্বাচনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। জনসভা শেষে প্রার্থীদের প্রতীক তুলে দেওয়া হয়। বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের স্লোগানে সমাবেশস্থল মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে নির্বাচনী সংগীত পরিবেশন করে মনিহার শিল্প গোষ্ঠী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ফরিদপুরে রাজু শেখ হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, ৮ আসামি গ্রেফতার সংক্রান্ত ‌ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

কালুখালী উপজেলায় কর্মরত সকল দপ্তর প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

বাংলাদেশ মানবাধিকার কমিশন ফরিদপুর জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১০

রাজবাড়ীতে বিদেশি পিস্তল-গুলিসহ এক ব্যবসায়ী’ আটক

১১

প্রতি বছরের ন্যায় এবারও এ্যাড. হান্নান মিয়ার বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১২

ফরিদপুরে আহলে বাইয়াতের আশেকান সমাজের মানববন্ধন

১৩

রাজবাড়ীর কালুখালীতে বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল

১৪

রাজবাড়ীর পাংশায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন

১৫

বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

১৬

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এসডিএস আশ্বাস প্রকল্পের উদ্যোগে ফরিদপুরে এক বর্ণাঢ্য রিকশা র‍্যালি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

১৭

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান  ও ব্যবসায়ী প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৮

ফরিদপুরে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

২০
Developed by : BDIX ROOT