ফরিদপুরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন, আমিরের আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি - Daily Ajker Saradesh
admin
৫ ফেব্রুয়ারী ২০২৬, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন, আমিরের আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল শুক্রবার আমিরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের ফরিদপুর আগমন ও জনসভা উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির মোহাম্মদ বদর উদ্দিনের সভাপতিত্বে সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকদের সামনে অনুষ্ঠান সংক্রান্ত বিভিন্ন প্রস্তুতির কথা তুলে ধরেন। বক্তব্য রাখেন ফরিদপুর সদর-৩ আসনের প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ, নায়েবে আমির আবু হারিস মোল্লা, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াহাব, সহকারী সেক্রেটারি মোহাম্মদ আবুল বাশার, উপজেলা আমির মোহাম্মদ জসিম উদ্দিন ও পৌরসভা আমির এহসান মাহমুদ রুবেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ জানান, আগামীকালের জনসভায় প্রায় লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজেন্দ্র কলেজ মাঠের প্রস্তুতির অধিকাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বাকি কাজ দিনের মধ্যেই শেষ হবে। তারা আশা প্রকাশ করেন, বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে জনসভায় অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ফরিদপুর জেলা ছাড়াও বোয়ালমারীতেও আমিরে জামায়াত জনসভা করবেন। পাশাপাশি ফরিদপুরকে বিভাগ ঘোষণা, ক্যান্টনমেন্ট স্থাপন, সিটি কর্পোরেশন গঠন, পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবি আগামীকালের জনসভায় তুলে ধরা হবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দেন নেতারা।
অনুষ্ঠান সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ। এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ প্রেসক্লাবের সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ফরিদপুরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন, আমিরের আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি

সালথায় রিকশার ভোট চাওয়ায় মাদরাসার শিক্ষককে চাকরিচ্যুতের অভিযোগ

ফরিদপুরে সুজনের আয়োজনে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গিকার করলেন ৫ প্রতিদ্বন্দ্বী প্রার্থী

ফরিদপুরে পরিত্যক্ত বাড়ি থেকে বিস্ফোরক সদৃশ ৭টি বস্তু উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার

ফরিদপুরে যৌথ বাহিনীর  অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

ফরিদপুরে কিষাণহাট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় দিয়ে চাঁদাবাজি করা ভুয়া সাংবাদিক আটক

ফরিদপুরে ‌ চৌধুরী ‌ নায়াব ইউসুফের নির্বাচনী প্রচারনা অনুষ্ঠিত

ফরিদপুরে আর্মি ক্যাম্প কর্তৃক অস্ত্র ও এ্যামু সহ ১ জন গ্রেপ্তার 

১০

ফরিদপুরে যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ৪২ পিস ইয়াবা উদ্ধার

১১

ফরিদপুরের ‌ইউনাইটেড পেট্রোল পাম্পে ডাকাতি

১২

ফরিদপুরে ক্যাব জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

দারুল আজহার মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান

১৪

অবশেষে‌ বিস্ফোরিত ‌ ‌করা হলো সেই বোমাটিকে

১৫

ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে উরস শরীফ উপলক্ষে সংবাদ সম্মেলন

১৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসন থেকে মনোনয়নপত্র দাখিলকারীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত

১৭

ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাসটেইনেবল সলিশন টু দ্যা রোহিঙ্গা ক্রাইসিস-এ বক্তব্য রাখেন আন্তর্জাতিক গবেষক মোঃ রাইসুল ইসলাম

১৮

দারুল আজহার মাদরাসার বার্ষিক সমাপনী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে আজকের সারাদেশ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

২০
Developed by : BDIX ROOT