ফরিদপুরে সুজনের আয়োজনে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গিকার করলেন ৫ প্রতিদ্বন্দ্বী প্রার্থী - Daily Ajker Saradesh
admin
৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে সুজনের আয়োজনে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গিকার করলেন ৫ প্রতিদ্বন্দ্বী প্রার্থী

নিজস্ব প্রতিবেদক : জনগণের মুখোমুখি অনুষ্ঠানে অংশ নিয়ে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও অঙ্গিকার করলেন ফরিদপুর ৩ আসনের ৫জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী।
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-ফরিদপুর জেলা কমিটির উদ্যোগে গতকাল  সোমবার বিকাল সাড়ে ৩ টায় শহরের অম্বিকা ময়দানে জনগণের মুখোমুখি নামে অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ভোটারদের সামনে প্রার্থীরা তাদের উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সুজন ফরিদপুর জেলা কমিটির সভাপতি লিয়াকত হোসেন কামালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির এবং সহ সভাপতি তৌহিদুল ইসলাম স্টালিনের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, আইনজীবী ও বিপুল সংখ্যক তরুণ ভোটার উপস্থিত ছিলেন। পুরো আয়োজনজুড়ে ছিল উন্মুক্ত পরিবেশ, যেখানে ভোটাররা সরাসরি প্রার্থীদের প্রশ্ন করার সুযোগ পান।
অনুষ্ঠানের প্রথম পর্বে অংশগ্রহণকারী প্রার্থীরা তাদের সূচনা বক্তব্যে নিজ নিজ রাজনৈতিক দর্শন ও নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন। তারা নির্বাচিত হলে ফরিদপুরের সার্বিক উন্নয়ন, বেকারত্ব হ্রাস, মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, শিক্ষার গুণগত মান উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেন। পাশাপাশি নদীভাঙন, জলাবদ্ধতা, যোগাযোগব্যবস্থা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও গুরুত্বারোপ করেন প্রার্থীরা।
দ্বিতীয় পর্বে শুরু হয় সবচেয়ে আকর্ষণীয় ‘প্রশ্ন-উত্তর’ পর্ব। এ সময় ভোটাররা তাদের এলাকার বাস্তব সমস্যা—চিকিৎসাসেবার সংকট, সরকারি সেবায় হয়রানি, কর্মসংস্থানের অভাব, শিক্ষা প্রতিষ্ঠানে মানহীনতা ও স্থানীয় উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা—নিয়ে সরাসরি প্রশ্ন করেন। প্রার্থীরাও তাৎক্ষণিকভাবে প্রশ্নের উত্তর দিয়ে তাদের পরিকল্পনা ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অনেক ক্ষেত্রে প্রার্থীদের বক্তব্যে পাল্টা প্রশ্ন ও করতালির মাধ্যমে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রার্থীরা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নায়াব ইউসুফ আহমেদ,বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রফেসর মো. আবদুত তাওয়াব,ইসলামী আন্দোলন বাংলাদেশের অ্যাডভোকেট
মো. কে. এম. ছরোয়ার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
রফিকুজ্জামান লায়েক ও স্বতন্ত্র প্রার্থী মোরশেদুল ইসলাম আসিফ।
আয়োজক সংস্থা সুজনের পক্ষ থেকে জানানো হয়, গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা এবং সচেতন ভোটার তৈরির লক্ষ্যে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। ভোটাররা যেন প্রতিশ্রুতির আড়ালে নয়, যোগ্যতা ও জবাবদিহিতার ভিত্তিতে প্রতিনিধি নির্বাচন করতে পারেন—সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শেষপর্যায়ে উপস্থিত ভোটাররা জানান, এ ধরনের মুখোমুখি আলোচনা নির্বাচনী পরিবেশকে ইতিবাচক করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক ভূমিকা রাখে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালথায় রিকশার ভোট চাওয়ায় মাদরাসার শিক্ষককে চাকরিচ্যুতের অভিযোগ

ফরিদপুরে সুজনের আয়োজনে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গিকার করলেন ৫ প্রতিদ্বন্দ্বী প্রার্থী

ফরিদপুরে পরিত্যক্ত বাড়ি থেকে বিস্ফোরক সদৃশ ৭টি বস্তু উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার

ফরিদপুরে যৌথ বাহিনীর  অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

ফরিদপুরে কিষাণহাট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় দিয়ে চাঁদাবাজি করা ভুয়া সাংবাদিক আটক

ফরিদপুরে ‌ চৌধুরী ‌ নায়াব ইউসুফের নির্বাচনী প্রচারনা অনুষ্ঠিত

ফরিদপুরে আর্মি ক্যাম্প কর্তৃক অস্ত্র ও এ্যামু সহ ১ জন গ্রেপ্তার 

ফরিদপুরে যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ৪২ পিস ইয়াবা উদ্ধার

ফরিদপুরের ‌ইউনাইটেড পেট্রোল পাম্পে ডাকাতি

১০

ফরিদপুরে ক্যাব জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

দারুল আজহার মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান

১২

অবশেষে‌ বিস্ফোরিত ‌ ‌করা হলো সেই বোমাটিকে

১৩

ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে উরস শরীফ উপলক্ষে সংবাদ সম্মেলন

১৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসন থেকে মনোনয়নপত্র দাখিলকারীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত

১৫

ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাসটেইনেবল সলিশন টু দ্যা রোহিঙ্গা ক্রাইসিস-এ বক্তব্য রাখেন আন্তর্জাতিক গবেষক মোঃ রাইসুল ইসলাম

১৬

দারুল আজহার মাদরাসার বার্ষিক সমাপনী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত

১৭

ফরিদপুরে আজকের সারাদেশ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

১৮

ফরিদপুর-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেলেন খন্দকার নাসিরুল ইসলাম

১৯

ফরিদপুরে ‌জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত

২০
Developed by : BDIX ROOT