১২ বছর বয়সে মোহাম্মদ বাইজিদ হাসান হাফেজ হওয়ায় শুকরিয়া আদায় ও দোয়া মাহফিল - Daily Ajker Saradesh
admin
২৪ নভেম্বর ২০২৫, ৪:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১২ বছর বয়সে মোহাম্মদ বাইজিদ হাসান হাফেজ হওয়ায় শুকরিয়া আদায় ও দোয়া মাহফিল

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গজারিয়া বাজার হোসাইনিয়া মাদ্রাসা ও এতিমখানার মেধাবী ছাত্র ১২ বছর বয়সের মোহাম্মদ বাইজিদ হাসান হিফজুল কুরআন শেষ করে মাত্র সাড়ে তিন বছরে পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন।তার এই সাফল্যে তার পরিবারবর্গ মাদ্রাসার ওস্তাদ ও শিক্ষকেরা শুকরিয়া আদায় ও আনন্দ প্রকাশ করেছেন।
মোহাম্মদ বাইজিদ হাসান হাফেজ হওয়ায় তার পরিবারের পক্ষ থেকে তার পিতা হাফেজ মাওলানা মোজাম্মেল হাসান মনির এর উদ্যোগে আল্লাহর নিকট শুকরিয়া আদায় স্বরুপ শনিবার (১৩ জুলাই) দুপুরে গজারিয়া বাজার হোসাইনিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করে।দোয়া মাহফিলের পুর্বে হাফেজ মোহাম্মদ বাইজিদ হাসান তার সুললিত কন্ঠে পবিত্র কোরআন শরীফের সুরা বাকারার ১০৩ থেকে ১০৫ আয়াত পর্যন্ত তেলওয়াত করে উপস্থিত সকলকে মুগ্ধ করে দেন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মোঃ আবু দাউদ এর সার্বিক তত্ত্বাবধানে এসময় ফরিদপুরের প্রবীণ আলেম ও ইসলামি চিন্তাবিদ হাফেজ মোহাম্মদ আবুল হাসান, মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা নিয়ামুল হাসান, ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহবুব হোসেন পিয়াল, নগরকান্দা উপজেলার সোনাতন্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এমদাদুল হাসান, ব্যবসায়ী ও সমাজ সেবক মো:রাকিবুল হাসান বাবু, মোঃ ফারুক হোসেন, লুৎফর রহমান সিদ্দিকী রাশেদ, মোহাম্মদ স্বপন, মনিরুজ্জামান মনির, ওবায়েদুর রহমান, হাফেজ মাওলানা মোজাম্মেল হাসান মনি সহ স্থানীয় আলেমেদ্বীন ও গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড ২২ তম হিফজুল কোরআন কেন্দ্রীয় পরীক্ষায় গজারিয়া বাজার হোসাইনিয়া মাদ্রাসার ৩ জন শিক্ষার্থী জাতীয় মেধা তালিকা উত্তীর্ণ হয়, উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ ও বিশেষ সম্মাননা স্মারক দেয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ফরিদপুরে রাজু শেখ হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, ৮ আসামি গ্রেফতার সংক্রান্ত ‌ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

কালুখালী উপজেলায় কর্মরত সকল দপ্তর প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

বাংলাদেশ মানবাধিকার কমিশন ফরিদপুর জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে বিদেশি পিস্তল-গুলিসহ এক ব্যবসায়ী’ আটক

১০

প্রতি বছরের ন্যায় এবারও এ্যাড. হান্নান মিয়ার বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

ফরিদপুরে আহলে বাইয়াতের আশেকান সমাজের মানববন্ধন

১২

রাজবাড়ীর কালুখালীতে বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল

১৩

রাজবাড়ীর পাংশায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন

১৪

বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

১৫

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এসডিএস আশ্বাস প্রকল্পের উদ্যোগে ফরিদপুরে এক বর্ণাঢ্য রিকশা র‍্যালি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

১৬

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান  ও ব্যবসায়ী প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৭

ফরিদপুরে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

১৯

ফরিদপুর সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০
Developed by : BDIX ROOT