রেললাইন পার হবার সময় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৫, আহত ৪ - Daily Ajker Saradesh
admin
২৪ নভেম্বর ২০২৫, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রেললাইন পার হবার সময় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৫, আহত ৪

রবিউল হাসান (রাজিব): ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাফুরা রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে একশত ফিট দুরত্বে মাইক্রোবাস খাদে পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয় চারজন। মাইক্রোবাস উদ্ধার করা উপরে আনা হয়েছে।
৭ জানুয়ারি মঙ্গলবার সাড়ে ১১টার দিকে জেলা সদরের মুন্সিবাজারের গেরদা কাফুরা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা জানান, এ মর্মান্তিক দুর্ঘটনায় ৫ জন মারা গেছেন। দুজন আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয়দের সহায়তায় আহতদের ৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর পর দু’জনের মৃত্যু হয়েছে। এখানেই ৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ৫ জনের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে চার জনের নাম পরিচয় পাওয়া গিয়েছে, সাহেম (৪০), পিতা মাসুম শরীফ ভূঁইয়া, নারায়ণগঞ্জ এলাকার বাসিন্দা। সাদিয়া আক্তার (৪৫) স্বামী, আসিফ জহির। রানা শরিফ ভূঁইয়া (৬০) এবং রায়হান (১১)। এরা সকলে একই স্থানের বাসিন্দা।
জানা যায়, একটি মাইক্রোবাসে করে ১১ জন যাত্রী রেললাইন ক্রসিং হচ্ছিলেন।
এ সময় ফরিদপুর থেকে ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পাশের পুকুরে পড়ে। এ সময় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে যায়।
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। অন্য দু’জন হাসপাতালে নেওয়ার পর মারা যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বাকি বিল্লাহ বলেন, এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। কোতোয়ালি থানা কর্তৃক আইনি ব্যবস্থা নিচ্ছে।
স্থানীয় এলাকাবাসীরা অনেকেই জানান, এখানে রেললাইন ক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় কিছুদিন পরপরই দুর্ঘটনার স্বীকার হতে দেখা যায়। এখানে কর্তৃপক্ষ যদি গেটম্যান ব্যবস্থা করে তাহলে হয়তো রেললাইন পার হবার সময় এখানে দুর্ঘটনা বন্ধ হয়ে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ফরিদপুরে রাজু শেখ হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, ৮ আসামি গ্রেফতার সংক্রান্ত ‌ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

কালুখালী উপজেলায় কর্মরত সকল দপ্তর প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

বাংলাদেশ মানবাধিকার কমিশন ফরিদপুর জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে বিদেশি পিস্তল-গুলিসহ এক ব্যবসায়ী’ আটক

১০

প্রতি বছরের ন্যায় এবারও এ্যাড. হান্নান মিয়ার বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

ফরিদপুরে আহলে বাইয়াতের আশেকান সমাজের মানববন্ধন

১২

রাজবাড়ীর কালুখালীতে বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল

১৩

রাজবাড়ীর পাংশায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন

১৪

বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

১৫

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এসডিএস আশ্বাস প্রকল্পের উদ্যোগে ফরিদপুরে এক বর্ণাঢ্য রিকশা র‍্যালি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

১৬

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান  ও ব্যবসায়ী প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৭

ফরিদপুরে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

১৯

ফরিদপুর সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০
Developed by : BDIX ROOT