বোয়ালমারীতে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন  - Daily Ajker Saradesh
admin
১৬ জুলাই ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোয়ালমারীতে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: প্রান্তিক মানুষের দোরগোড়ায় ১৩টি ভূমি সেবা পৌঁছে দিতে ফরিদপুরে বোয়ালমারীতে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্রের’ উদ্বোধন করা হয়েছে।
 বুধবার (১৬ জুলাই) বেলা ১২টার দিকে পৌরসদর বাজারের গোহাটা সংলগ্ন গোরস্থান রোডে কেন্দ্রটির  উদ্বোধন করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী। মানুষের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত ১৩টি সেবা পৌঁছে দিতে এবং হয়রানি কমাতে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন। সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন বলেন, “প্রান্তিক মানুষের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত ১৩টি সেবা পৌঁছে দিতে বোয়ালমারীতে পাইলট প্রকল্পের অধীনে দুইটি ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ স্থাপন করা হচ্ছে। আজ প্রথমটি উদ্বোধন করা হলো। যদি এটি ফলপ্রসূ হয় তাহলে উপজেলায় বিভিন্ন বাজার বা তহশিল অফিস কেন্দ্রিক আরও সেবা সহায়তা কেন্দ্র স্থাপন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন, “ভূমি সেবা সহায়তা কেন্দ্র সরকার নির্ধারিত ফি জমা দিয়ে  ভূমি সেবা গ্রহীতারা হয়রানিমুক্তভাবে সহজেই ভূমি সংক্রান্ত সরকারি সেবা নিতে পারবেন। সেবা গুলোর মধ্যে রয়েছে ভূমি উন্নয়ন কর, নামজারি আবেদন, খতিয়ান আবেদন, মৌজা ম্যাপ আবেদনসহ সহায়তা কেন্দ্রে ভূমি সংক্রান্ত ১৩টি সেবা পাওয়া যাবে। এসময় সেবা সহায়তা কেন্দ্রের পরিচালক রবিউল ইসলামকে নির্ধারিত ফি এর বাইরে সেবা গ্রহীতাদের থেকে অতিরিক্ত টাকা দাবি করলে বা নিলে তার লাইসেন্স বাতিল করা হবে বলে  সতর্ক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ফরিদপুরে রাজু শেখ হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, ৮ আসামি গ্রেফতার সংক্রান্ত ‌ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

কালুখালী উপজেলায় কর্মরত সকল দপ্তর প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

বাংলাদেশ মানবাধিকার কমিশন ফরিদপুর জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে বিদেশি পিস্তল-গুলিসহ এক ব্যবসায়ী’ আটক

১০

প্রতি বছরের ন্যায় এবারও এ্যাড. হান্নান মিয়ার বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

ফরিদপুরে আহলে বাইয়াতের আশেকান সমাজের মানববন্ধন

১২

রাজবাড়ীর কালুখালীতে বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল

১৩

রাজবাড়ীর পাংশায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন

১৪

বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

১৫

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এসডিএস আশ্বাস প্রকল্পের উদ্যোগে ফরিদপুরে এক বর্ণাঢ্য রিকশা র‍্যালি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

১৬

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান  ও ব্যবসায়ী প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৭

ফরিদপুরে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

১৯

ফরিদপুর সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০
Developed by : BDIX ROOT