আলফাডাঙ্গায় তিনটি সরকারি অনুমোদিত ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন - Daily Ajker Saradesh
admin
১৬ জুলাই ২০২৫, ৯:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলফাডাঙ্গায় তিনটি সরকারি অনুমোদিত ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সরকার কর্তৃক অনুমোদিত তিনটি ভূমি সেবা সহায়তা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১১টায় আলফাডাঙ্গা সদরের হাসপাতাল রোডস্থ সুলতান ম্যানশন ভবনে (ডাকবাংলোর দক্ষিণ পাশে) কেক কেটে এবং আলোচনা সভার মাধ্যমে এ সেবা কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল। তিনি বলেন, “ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ান (পর্চা), জমির নকশাসহ ভূমি সংক্রান্ত সকল সেবার জন্য নির্ধারিত ফি’র বিনিময়ে এসব সহায়তা কেন্দ্রে আবেদন করা যাবে।”

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. কে. এম. রায়হানুর রহমান। উদ্বোধিত ভূমি সেবা সহায়তা কেন্দ্রটির উদ্যোক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান রিপন।

এছাড়া বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর বাজারে নাঈমুর রহমান পরিচালিত ‘তিশা কম্পিউটারস’ এবং বানা ইউনিয়নের শিরগ্রামের গড়ানিয়া বাজারে শাহিন মোল্লা পরিচালিত ‘শাহিন ট্রেডার্স’ নামক আরও দুটি ভূমি সেবা সহায়তা কেন্দ্র সরকারের অনুমোদন লাভ করেছে।

উল্লেখ্য, সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায় করা হলে, নাগরিকরা ১৬১২২ নাম্বারে ফোন করে অভিযোগ জানাতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ফরিদপুরে রাজু শেখ হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, ৮ আসামি গ্রেফতার সংক্রান্ত ‌ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

কালুখালী উপজেলায় কর্মরত সকল দপ্তর প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

বাংলাদেশ মানবাধিকার কমিশন ফরিদপুর জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে বিদেশি পিস্তল-গুলিসহ এক ব্যবসায়ী’ আটক

১০

প্রতি বছরের ন্যায় এবারও এ্যাড. হান্নান মিয়ার বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

ফরিদপুরে আহলে বাইয়াতের আশেকান সমাজের মানববন্ধন

১২

রাজবাড়ীর কালুখালীতে বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল

১৩

রাজবাড়ীর পাংশায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন

১৪

বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

১৫

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এসডিএস আশ্বাস প্রকল্পের উদ্যোগে ফরিদপুরে এক বর্ণাঢ্য রিকশা র‍্যালি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

১৬

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান  ও ব্যবসায়ী প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৭

ফরিদপুরে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

১৯

ফরিদপুর সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০
Developed by : BDIX ROOT