শিয়াল মারার বিদ্যুতের ফাঁদে পড়ে শ্যামনগরে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু - Daily Ajker Saradesh
admin
১০ জুলাই ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিয়াল মারার বিদ্যুতের ফাঁদে পড়ে শ্যামনগরে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় শিয়াল তাড়ানোর জন্য বসানো বিদ্যুতায়িত ফাঁদে জড়িয়ে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত রূপবান বেগম (৪৫) উপজেলার রমজাননগর ইউনিয়নের সোনাখালী গ্রামের জহুর আলী মোল্লার স্ত্রী।
বুধবার দুপুরে বাড়ির পাশের একটি মুরগির খামার ‘সুন্দরবন প্রজেক্ট’ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবার জানায়, সকালে রূপবান বেগম ছাগলের জন্য ঘাস কাটতে খামারের দিকে যান। আগের দিন খামারের ম্যানেজার মাকসুদ তাকে ওই এলাকায় ঘাস কাটার পরামর্শ দিয়েছিলেন।
দুপুর গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা খামারের ভেতর বিদ্যুতায়িত তারে জড়িয়ে থাকা অবস্থায় রূপবান বেগমের নিথর দেহ দেখতে পান। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
এ ঘটনার পর খামারটির মালিক ও কর্মচারীরা এলাকা ছেড়ে পালিয়ে যান। খামারের মালিক নূর ইসলাম জানান, রাতে শিয়ালের উপদ্রব ঠেকাতে প্রজেক্টের চারপাশে জিআই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। তবে ভুলবশত সকালে সংযোগ বন্ধ করা হয়নি বলেই এ দুর্ঘটনা ঘটতে পারে।
ঘটনার পর থেকে খামারের ম্যানেজার মাকসুদ আলমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে প্রতারণা ও মানব পাচারের বিরুদ্ধে মানববন্ধন, গ্রেফতার ও শাস্তির দাবি

ফরিদপুরে প্রভাতী ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা, ওটি সিলগালা

ফরিদপুরে হাম আক্রান্ত ২৪ ঘণ্টায় নতুন ১৫ জন, মোট মৃত্যু ৬

কালুখালীতে বাক প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বা, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

১০

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১১

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

১২

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

১৩

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

১৪

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১৫

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১৬

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১৭

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৮

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

২০
Developed by : BDIX ROOT