আর্থিক সাক্ষরতা বিষয়ক ব্রেইল বই প্রকাশ করল প্রাইম ব্যাংক পিএলসি. - Daily Ajker Saradesh
admin
১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৬:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আর্থিক সাক্ষরতা বিষয়ক ব্রেইল বই প্রকাশ করল প্রাইম ব্যাংক পিএলসি.

বিশেষ প্রতিনিধিঃ আর্থিক সাক্ষরতা কর্মসূচির অংশ হিসেবে কনজ্যুমার ও এসএমই ব্যাংকিং বিষয়ক ব্রেইল বই প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। বাংলাদেশে কোনো ব্যাংকের এ ধরনের উদ্যোগ এটাই প্রথম। দেশের সকল পাবলিক লাইব্রেরি ও বিষেশায়িত স্কুলে বিনামূল্যে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য এই ব্রেইল বই সরবরাহ করা হবে।

 

এই উদ্যোগ সমাজের সকল শ্রেণী পেশার মানুষের জন্য সমান ও সহজলভ্য ব্যাংকিং সেবা নিশ্চিত করতে প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতি পরিপালনের জোর প্রতিফলন।

এছাড়াও শিঘ্রই প্রাইম ব্যাংকের অফিসিয়ার ইউটিউব চ্যানেলে (@primebankofficial) সাইন ল্যাঙ্গুয়েজের ভিডিও সহ এই বইয়ের অডিও ভার্সন প্রকাশিত হবে।

 

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান-এর কাছে কনজ্যুমার ও এসএমই ব্যাংকিং এর ওপর আর্থিক সাক্ষরতা বিষয়ক দুইটি ব্রেইল বই হস্থান্তর করেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন, অতিরিক্ত পরিচালক আবেদা রহিম, যুগ্ম পরিচালক গোলাম সারোয়ার, উপ-পরিচালক মো. শামীম আল মামুন, সহকারী পরিচালক মোহাম্মদ ইউছুফ আলী এবং প্রাইম ব্যাংকের ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর এম নাজিম এ. চৌধুরী, হেড অব লায়াবিলিটি শায়লা আবেদীন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

 

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ বলেন, ‘প্রাইম ব্যাংক বিশ্বাস করে, সমাজের সকল শ্রেণির মানুষের জন্য আর্থিক সেবা নিশ্চিত করা উচিৎ, যেখানে শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যাক্তিদের আরও গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। এই উদ্যোগের মাধ্যমে আমরা দৃষ্টি প্রতিবন্ধী তথা ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের আর্থিক ক্ষমতায়নে প্রয়োজনীয় টুলস ব্যবহার করে ব্যাংকিং সেবা নিশ্চিত করতে চাই।’

 

বাংলাদেশ সরকারের অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যকে সামনে রেখে প্রাইম ব্যাংক প্রতিনিয়ত উদ্ভাবনী কৌশলের মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষের জন্য বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

 

এসকল সেবার বিষয়ে বিস্তারিত জানতে গ্রাহকরা প্রাইম ব্যাংকের যেকোনো শাখায় অথবা ব্যাংকের নির্ধারিত কল সেন্টারে ১৬২১৮ নম্বরে যোগযোগ করতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ফরিদপুরে রাজু শেখ হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, ৮ আসামি গ্রেফতার সংক্রান্ত ‌ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

কালুখালী উপজেলায় কর্মরত সকল দপ্তর প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

বাংলাদেশ মানবাধিকার কমিশন ফরিদপুর জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে বিদেশি পিস্তল-গুলিসহ এক ব্যবসায়ী’ আটক

১০

প্রতি বছরের ন্যায় এবারও এ্যাড. হান্নান মিয়ার বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

ফরিদপুরে আহলে বাইয়াতের আশেকান সমাজের মানববন্ধন

১২

রাজবাড়ীর কালুখালীতে বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল

১৩

রাজবাড়ীর পাংশায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন

১৪

বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

১৫

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এসডিএস আশ্বাস প্রকল্পের উদ্যোগে ফরিদপুরে এক বর্ণাঢ্য রিকশা র‍্যালি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

১৬

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান  ও ব্যবসায়ী প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৭

ফরিদপুরে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

১৯

ফরিদপুর সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০
Developed by : BDIX ROOT