শ্যামনগরে জমি বিরোধের জেরে সংবাদ সম্মেলন - Daily Ajker Saradesh
admin
৮ ফেব্রুয়ারী ২০২৫, ২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরে জমি বিরোধের জেরে সংবাদ সম্মেলন

শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে জমি বিরোধ কে কেন্দ্র করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারী (শনিবার ) শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে পশ্চিম বিড়ালক্ষীতে ভিটাবাড়ি ও মৎস্য ঘের দখলের অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন শহিদুল ইসলাম জানান, শ্যামনগরের পশ্চিম বিড়ালক্ষীতে তাদের ভিটাবাড়ি ও মৎস্য ঘের দখলের অপচেষ্টা করা হচ্ছে। তাদের দীর্ঘদিনের ভিটা বাড়ী ও মৎস্য ঘের টি পশ্চিম বিড়ালক্ষী গ্রামের রফিকুল ইসলাম, আবুল বাসার, ইত্তেজাবিন ইসলাম, আনারুল ইসলাম, কুদ্দুছ মোল্যা, আব্দুস সাত্তার মোল্যা, ফেরদৌস মোল্যা,দীন ইসলাম সহ কয়েক লাভ ও লোভের বশবতী হয়ে অবৈধভাবে জবর দখলের অপচেষ্টা করছে। পশ্চিম বিড়ালক্ষী মৌজার জে,এল নং- ১০৪ এর মধ্যে ২৮.০৯ একরের মধ্যে ১১একর জমিতে ভিটা বাড়ি, মৎস্য ঘের, কবর স্থান, পুকুর খনন, ঘর বাড়ি তৈরী করে ভোগ দখল করে আসছেন শহিদুল ইসলাম গং। ভিটা বাড়ী ও মৎস্য ঘের টি অবৈধভাবে দখল করার অপচেষ্টার বিরুদ্ধে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, সাতক্ষীরা বরাবরে ১৪৫ ধারায় তার চাচাতো ভাই খায়রুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। যার নং পি- ১২১/২৫। বিজ্ঞ আদালত শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) জমির দখল বিষয়ে তদন্ত করে রিপোর্ট দিবেন। শ্যামনগর থানা অফিসার ইনচার্জ নালিশী জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেন। ২য় পক্ষ আদালতে হাজির হয়ে কারণ দর্শাবেন এবং ১ম পক্ষ আরজীর কপি ও প্রসেস ফি দাখিল করবেন এ মর্মে আদেশ দেন। সি.এস রেকর্ডীয় মালিক নছিম ঢালীর মৃত্যুর পর ওয়ারেশ সূত্রে নালিশী ভূমি প্রাপ্ত হইয়া নিজ নামে নাম পত্তন করে খাজনা দাখিলা পরিশোধ করে তথায় কিছু ভূমিতে মৎস্য ঘের ও কিছু ভূমিতে ভিটা বাড়ী তৈরি করে বিভিন্ন প্রকার ফলবান বৃক্ষাদী লাগিয়ে রফিকুল ইসলাম ও গ্রামবাসী সর্ব সাধারনের পূর্ন জ্ঞাতসারে দ্বাদশ বর্ষের বহু উর্দ্ধকাল যাবৎ ভোগ দখল অধ্যবধি রয়েছেন শহিদুল ইসলাম গং। এ ভিটাবাড়ি ও মৎস্য ঘের জোর পূর্বক অবৈধ ভাবে জবর দখল করতে রফিকুল ইসলাম গং ঘের লুটপাট, মারধর, খুন,জখম সহ নানাবিধ ভয় ভীতি, সেনাবাহিনী অফিসে ভুল বুঝানোর চেষ্টা, প্রশাসন কে জড়িয়ে মিথ্যার অভিযোগে লিফলেট বিতরণ, মিথ্যা সংবাদ পরিবেশন ও অপচেষ্টা অব্যহত রাখায় কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন শহিদুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

ফরিদপুরে প্রতারণা ও মানব পাচারের বিরুদ্ধে মানববন্ধন, গ্রেফতার ও শাস্তির দাবি

ফরিদপুরে প্রভাতী ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা, ওটি সিলগালা

ফরিদপুরে হাম আক্রান্ত ২৪ ঘণ্টায় নতুন ১৫ জন, মোট মৃত্যু ৬

কালুখালীতে বাক প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বা, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

১০

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

১১

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

১৩

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

১৪

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

১৫

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১৬

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১৭

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১৮

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৯

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

২০
Developed by : BDIX ROOT