আলফাডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য আইনে ১৭০ নামসহ অজ্ঞাত তিন হাজার জনের নামে মামলায় আটক-১ - Daily Ajker Saradesh
admin
১৮ জানুয়ারী ২০২৫, ৩:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলফাডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য আইনে ১৭০ নামসহ অজ্ঞাত তিন হাজার জনের নামে মামলায় আটক-১

আরিফুজ্জামান চাকলাদার : ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে আওয়ামী লীগে,বিএনপি সাধারণ জনগনের নামসহ ১৭০ নেতাকর্মী এবং অজ্ঞাত আরও আড়াই থেকে তিন হাজার জনকে আসামি করে মামলা করা হয়েছে.।এ তালিকা থেকে বাদ পড়েনি গণমাধ্যম কর্মীরা ও নিরীহ জনগণ।

গত বুধবার (১৫ জানুয়ারী) দিবাগত রাতে পৌর এলাকার বুড়াইচ পূর্বপাড়ার বাসিন্দা ইদ্রিস সর্দারের ছেলে লাভলু সর্দার বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় এ মামলাটি করেন।লাভলু পেশায় একজন ভ্যান চালক।

এই মামলায় এজাহারভুক্ত ২০ নম্বর আসামি মো. ইকবাল জিহাদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পৌর এলাকার ৫ নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি ইছাপাশা গ্রামের তফসির উদ্দীন শেখের ছেলেই ইকবাল জিহাদ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে থানার অফিসার ইনচার্জ মামলা ও আটকের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহারে জানাযায়, গত ২০২৪ সালের (১৩ আগস্ট) শেখ হাসিনা দেশে ফিরছেন এমন খবরে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আসামীরা আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আলফাডাঙ্গা পৌর বাজারের চৌরাস্তায় যানবাহন ভাংচুর করে দাঙ্গাহাঙ্গামা সৃষ্টি করে ককটেল ও হাতবোমা বিস্ফোরণ ঘটায়। এছাড়া আসামিরা বিএনপির নেতাকর্মীদের খুন জখমের হুমকি প্রদান করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়।
পরিবারের পক্ষ থেকে দাবী মো. ইকবাল জিহাদী বর্তমানে জাতীয়তাবাদী যুবদল আলফাডাঙ্গা পৌর শাখা ৫ নং ওয়ার্ড সহ সভাপতি হিসাবে দ্বায়িত্ব পালন করছে।তিনি সারা জীবন বিএনপি কর্মী ও নেতা ছিলেন বলে আরো দাবি করেন।

 

এ মামলার এজাহারে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে আছেন, আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান, বোয়ালমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুসা মিয়া, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা,আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইকবাল হাসান চুন্নু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, বহিস্কৃত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আলী বাশার,গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইনামুল হাসান, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন, আলফাডাঙ্গা উপজেলা দৈনিক কালবেলা প্রতিনিধি ও আওয়ামী নেতা মো.তারিকুল ইসলাম,টগরবন্দ ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক কাজী কামরুল, বোয়ালমারী উপজেলা সাতৈর গ্রামে বিএনপি কর্মী এবং রাজধানী ও চ্যানেল A1 স্টাফ রিপোর্টার সাংবাদিক খন্দকার আব্দুল্লাহ (তুষার),সাংবাদিক ও আওয়ামিলীগ কর্মী মোরাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী কাওছার হোসেন টিটো,আলফাডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি রায়হান আজিজ,সহ আওয়ামী লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৭০ নেতাকর্মী।

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ জানান,বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় হয়েছে।ঐ রাতেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

ফরিদপুরে প্রতারণা ও মানব পাচারের বিরুদ্ধে মানববন্ধন, গ্রেফতার ও শাস্তির দাবি

ফরিদপুরে প্রভাতী ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা, ওটি সিলগালা

ফরিদপুরে হাম আক্রান্ত ২৪ ঘণ্টায় নতুন ১৫ জন, মোট মৃত্যু ৬

কালুখালীতে বাক প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বা, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

১০

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

১১

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

১৩

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

১৪

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

১৫

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১৬

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১৭

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১৮

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৯

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

২০
Developed by : BDIX ROOT