আলফাডাঙ্গায় মাটিচাপা পড়া শ্রমিক বিশ মিনিট পরে জীবিত উদ্ধার - Daily Ajker Saradesh
admin
১৪ জানুয়ারী ২০২৫, ৭:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলফাডাঙ্গায় মাটিচাপা পড়া শ্রমিক বিশ মিনিট পরে জীবিত উদ্ধার

আরিফুজ্জামান চাকলাদার, আলফাডাঙ্গা: ফরিদপুরের আলফাডাঙ্গায় বহুতল ভবন নির্মাণের সময় মাটি ধসে শ্রমিক রুবেল শেখ ( ২৩ ) মাটির ভেতরে চাপা পড়ে। খবর পেয়ে স্হানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় বিশ মিনিট চেষ্টা চালিয়ে তাকে জীবিত উদ্ধার করেন।

 

মঙ্গবার (১৪ ডিসেম্বর ) সকালে উপজেলার পৌরসভার ২ নং ওয়ার্ড শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রুবেল শেখ শ্রীরামপুর এলাকার মাফুজার শেখের ছেলে।

সরজমিনে জানা যায়, সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারফ হোসেনের নির্মাণাধীন ভবনে সকাল সাতটা দিকে ৭ জন শ্রমিক ১২ ফুট উচ্চতা, ১৮ ফুট লম্বা,১৫ ফিট চওড়া স্যাফটি ট্যাংকির মাটি কাটার কাজ শুরু করে।সকাল আটটার দিকে নিচে থাকা রুবেল ঝুঁকিপূর্ন জায়গায় মাটি কাটতে থাকলে হঠাৎ তার উপর মাটি দেওয়াল ভেঙ্গে পড়ে।সাথে সাথে পাশে থাকা শ্রমিক চিৎকার দিয়ে খুজতে থাকে। স্হানীয় এগিয়ে আসলে সকলে চেষ্টায় কোদাল ও হাত দিয়ে মাটি সরাতে থাকে এবং একপর্যায়ে তার( রুবেল) হাতে কোদাল বেঁধে গেলে নিশ্চিত হয়ে মাটি সরিয়ে তাকে জীবিত উদ্ধার করে।

হাবিব নামে স্হানীয় এক ব্যক্তি বলেন,উপর থেকে মাটি কাটতে কাটতে নিচে অংশে একটু ভিতরে কাটায় উপর থেকে মাটি দেওয়াল ভেঙ্গে পড়ে। মালিক পক্ষের উচিত শ্রমিকে নিরাপত্তা নিশ্চিত করে ঝুকিপূর্ণ কাজ করা। এবং ইন্জিনিয়ারের পরিকল্পিত প্লানে কাজ করলে এ ধরনের ঝুঁকি থাকে না।

আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন সাব অফিসার মো.আসলাম হোসেন খন্দকার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মাটিচাপায় আটকা পড়া শ্রমিকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করি।

হাসপাতালের জরুরি বিভাগের ডা. আবিদ হোসেন বলেন,ফায়ার সার্ভিস উদ্ধার করে হাসপাতালে আনার পরে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়। তার বড় সমস্যা পাওয়া যায়নি। তিনি ভালো ও শংকামুক্ত আছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

ফরিদপুরে প্রতারণা ও মানব পাচারের বিরুদ্ধে মানববন্ধন, গ্রেফতার ও শাস্তির দাবি

ফরিদপুরে প্রভাতী ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা, ওটি সিলগালা

ফরিদপুরে হাম আক্রান্ত ২৪ ঘণ্টায় নতুন ১৫ জন, মোট মৃত্যু ৬

কালুখালীতে বাক প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বা, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

১০

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

১১

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

১৩

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

১৪

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

১৫

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১৬

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১৭

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১৮

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৯

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

২০
Developed by : BDIX ROOT