বোয়ালমারীতে রেলওয়ের অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রমে বাধা - Daily Ajker Saradesh
admin
১৮ অক্টোবর ২০২৪, ৫:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোয়ালমারীতে রেলওয়ের অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রমে বাধা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার রেলস্টেশন এলাকায় রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রক্রিয়া স্থানীয়দের বাধার মুখে পন্ড হয়ে যায়। পরে রেল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের লোকজন সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয়।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উচ্ছেদ অভিযান শুরু করেন বাংলাদেশ রেলওয়ে কতৃপক্ষ। তবে দুপুর আড়াইটার দিকে পৌরসভার শিবপুর রেলগেট এলাকায় দোকান ও বাড়িঘর উচ্ছেদ করতে গেলে স্থানীয় লোকজন রেলওয়ে কতৃপক্ষকে বাঁধা দেয়। এ সময় বাধার মুখে রেলওয়ে কতৃপক্ষ ও উপজেলা সহকারী কমিশনার ভূমি, থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ, নিরাপত্তা কর্মী নিজেদের নিরাপদ রাখতে উপজেলা পরিষদ কার্যালয়ে আশ্রয় নেন।
পাকশী অঞ্চলের রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম জানান, উচ্ছেদের আগেই রেলওয়ে কতৃপক্ষ মাইকিং করে সকলকে সতর্ক করিয়ে দেন। বোয়ালমারী রেলস্টেশনের আশপাশ থেকে অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে বলেন। এরপরও অবৈধ দখলকারীরা তাদের দখলকৃত দোকান ও ঘরের মালামাল সরিয়ে নেননি। উচ্ছেদ অভিযানে স্থানীয়দের বাধাদান প্রসঙ্গে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হাসান চৌধুরী বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযানে আসে। রেলওয়ে কর্তৃপক্ষদের বলা হয়েছিল যাদের বৈধভাবে লিজ নেয়া বা আবেদন করা আছে, তাদের যেন উচ্ছেদ না করা হয়। পরে শুনেছি তাদের দোকান বা ঘর উচ্ছেদ করতে গেলে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে বাধা প্রদান করে। পরে আমার সহকারী কমিশনার (ভূমি) রেলওয়ে কর্তৃপক্ষদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে। এই উচ্ছেদ অভিযানে ১২ থেকে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানের টিনের ঘর ভেঙে দেওয়া হয়। বোয়ালমারীর পৌরসভার শিবপুর রেলগেট এলাকার বাসিন্দা আলামিন মোল্লা অভিযোগ করে বলেন, আমার ব্যক্তি মালিকানা জমিতে নির্মাণ করা ব্যবসা প্রতিষ্ঠান অন্যায়ভাবে ভেঙ্গে দেয় তারা। তিনি বলেন, আশে পাশে আরো কয়েকটি দোকান একই ভাবে ভাঙ্গে রেল কর্তৃপক্ষ। পরে বিষয়টির প্রতিবাদ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ফরিদপুরে রাজু শেখ হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, ৮ আসামি গ্রেফতার সংক্রান্ত ‌ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

কালুখালী উপজেলায় কর্মরত সকল দপ্তর প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

বাংলাদেশ মানবাধিকার কমিশন ফরিদপুর জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে বিদেশি পিস্তল-গুলিসহ এক ব্যবসায়ী’ আটক

১০

প্রতি বছরের ন্যায় এবারও এ্যাড. হান্নান মিয়ার বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

ফরিদপুরে আহলে বাইয়াতের আশেকান সমাজের মানববন্ধন

১২

রাজবাড়ীর কালুখালীতে বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল

১৩

রাজবাড়ীর পাংশায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন

১৪

বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

১৫

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এসডিএস আশ্বাস প্রকল্পের উদ্যোগে ফরিদপুরে এক বর্ণাঢ্য রিকশা র‍্যালি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

১৬

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান  ও ব্যবসায়ী প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৭

ফরিদপুরে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

১৯

ফরিদপুর সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০
Developed by : BDIX ROOT