বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যান মান্নান মাতুব্বরের বাড়ি ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ - Daily Ajker Saradesh
admin
১৮ অক্টোবর ২০২৪, ৫:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যান মান্নান মাতুব্বরের বাড়ি ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যানসহ তার ভাই-ভাতিজাদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। হামলায় পাশের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া গ্রামের সহস্রাধিক লোকজন অংশ নেয় বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজার সংলগ্ন ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর ও তার ভাইয়ের বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জেলার সালথা উপজেলার বড় খারদিয়া গ্রামের সহস্রাধিক লোক এ হামলায় অংশ নেয়। হামলাকারীরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মান্নান মাতুব্বর তাঁর তিন ছেলে হারেজ মাতুব্বর, মজ্নু মাতুব্বর ও মাসুদ মাতুব্বর এবং ইউপি চেয়ারম্যানের ভাই ইউপি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক মাতুব্বরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এরপর হামলাকারীরা সালথা উপজেলার খারদিয়া গ্রামের কালাম মোল্লা, ইব্রাহিম মোল্লা, হাসেম মোল্লা, জালাল মোল্লা ও হবি মোল্লার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। তারা সবাই চেয়ারম্যান মান্নান মাতুব্বরের সমর্থক।
হামলার সময় মান্নান মাতুব্বর পালিয়ে গেলেও হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মান্নান মাতুব্বরের ছেলে মাসুদ মিয়া ও সিদ্দিক মাতুব্বরের ছেলে শাকিল মিয়া মারাত্মক আহত হয়। তাদেরকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছে।
ইউপি চেয়ারম্যান মান্নান মাতুব্বরের ভাই মো. সিদ্দিক মাতুব্বর বলেন, পাশের সালথা উপজেলার খারদিয়া গ্রামের লোকজনের সাথে পরমেশ্বরদী, ময়েনদিয়া এলাকার প্রায় দুই হাজার লোক এক হয়ে বৃহস্পতিবার সকালের দিকে তাদের বাড়িতে ঢুকে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। তাদের তিনটা বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তিনি আরও বলেন, ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই আমাদের বাড়িতে হামলার পরিকল্পনা চলছিলো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান বলেন, বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ইউপি চেয়ারম্যানের বাড়িসহ কয়েকটি বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পরিমান পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, হামলার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ ঘটনায় আজ সন্ধ্যা পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ দেয়নি।
ফরিদপুরের নগরকান্দা-সালথা সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ময়েনদিয়া বাজার এ এলাকার একটি বড় বাজার। এ বাজার এতদিন ইউপি চেয়ারম্যান মান্নান মাতুব্বর ও বড়খারদিয়া গ্রামের ইব্রাহিম মোল্লা ও তার ভাই জালাল মোল্লার নিয়ন্ত্রণে ছিলো। এলাকার নিয়ন্ত্রণ নিয়ে এ ঘটনা ঘটেছে। আজ ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা ও অগ্নি সংযোগের পর বেলা ১১টার দিকে বড় খারদিয়া গ্রামের ইব্রাহিম ও জালালের বাড়িতেও ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সালথা ও বোয়ালমারীতে পুলিশের সম্মিলিত অভিযান শুরু করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

ফরিদপুরে প্রতারণা ও মানব পাচারের বিরুদ্ধে মানববন্ধন, গ্রেফতার ও শাস্তির দাবি

ফরিদপুরে প্রভাতী ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা, ওটি সিলগালা

ফরিদপুরে হাম আক্রান্ত ২৪ ঘণ্টায় নতুন ১৫ জন, মোট মৃত্যু ৬

কালুখালীতে বাক প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বা, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

১০

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

১১

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

১৩

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

১৪

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

১৫

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১৬

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১৭

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১৮

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৯

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

২০
Developed by : BDIX ROOT