নিউ মার্কেটের ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে ব্যবসায়ী ও কর্মকর্তাবৃন্দের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত - Daily Ajker Saradesh
admin
২৮ সেপ্টেম্বর ২০২৪, ৬:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউ মার্কেটের ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে ব্যবসায়ী ও কর্মকর্তাবৃন্দের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

রবিউল হাসান রাজিব, বিশেষ প্রতিনিধি: ফরিদপুর নিউ মার্কেটের সকল ব্যবসায়ী ও কর্মকর্তাবৃন্দের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে নিউ মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিমের উপর হামলাকারী সন্ত্রাসীদের ‌ গ্রেপ্তার ও নিউ মার্কেটের অবৈধ অনির্বাচিত কমিটি বাতিলের দাবিতে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিউ মার্কেটের ব্যবসায়ী মোঃ খোকনের সভাপতিত্বে এবং শহর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিজামুল মল্লিকের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠানে তাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর জেলা শাখার যুগ্ন আহবায়ক জুলফিকার হোসেন জুয়েল, জাতীয়তাবাদী মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক  বেনজির আহমেদ তাবরিজ, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাম্মেল হোসেন মিঠু, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সেখ সুলতান মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী মিরোজ খান, গোলাম মোস্তাক খান কুটি, মোহাম্মদ শরীফ, টুটুল কুন্ডু  প্রমূখ।
সভায় বক্তারা ব্যবসায়ী আব্দুল করিমের উপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা বলেন বর্তমানে নিউ মার্কেটে যে কমিটি রয়েছে তা অবৈধ।
সভায় বক্তারা বিগত ১৭ বছরে নিউমার্কেটের বিভিন্ন দুর্নীতির চিত্র তুলে ধরেন।
তারা বলেন বিগত ১৭ বছর নিউমার্কেটে যে অনিয়ম দুর্নীতি হচ্ছে তার প্রতিবাদ করতে গিয়ে আব্দুল করিমের উপর হামলার করা হয়েছে।
বক্তারা বলেন, গত চারদিন পূর্বে হামলা করা হলেও এখন পর্যন্ত কোন আসামিকেই গ্রেফতার করা হয়নি।
এ ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুরে যদি কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয় তবে তার দায়িত্ব ফরিদপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার কেই গ্রহণ করতে হবে। পাশাপাশি এই অবৈধ কমিটি ভেঙে দিয়ে জেলা প্রশাসনের অধীনে একটি আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানানো হয় এবং একই সাথে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ফরিদপুরে রাজু শেখ হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, ৮ আসামি গ্রেফতার সংক্রান্ত ‌ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

কালুখালী উপজেলায় কর্মরত সকল দপ্তর প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

বাংলাদেশ মানবাধিকার কমিশন ফরিদপুর জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে বিদেশি পিস্তল-গুলিসহ এক ব্যবসায়ী’ আটক

১০

প্রতি বছরের ন্যায় এবারও এ্যাড. হান্নান মিয়ার বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

ফরিদপুরে আহলে বাইয়াতের আশেকান সমাজের মানববন্ধন

১২

রাজবাড়ীর কালুখালীতে বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল

১৩

রাজবাড়ীর পাংশায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন

১৪

বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

১৫

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এসডিএস আশ্বাস প্রকল্পের উদ্যোগে ফরিদপুরে এক বর্ণাঢ্য রিকশা র‍্যালি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

১৬

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান  ও ব্যবসায়ী প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৭

ফরিদপুরে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

১৯

ফরিদপুর সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০
Developed by : BDIX ROOT