খুলনার ট্রলার শ্রমিক বাহার গাজীর লাশ দাকোপের নদী থেকে উদ্ধার - Daily Ajker Saradesh
admin
২৮ সেপ্টেম্বর ২০২৪, ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনার ট্রলার শ্রমিক বাহার গাজীর লাশ দাকোপের নদী থেকে উদ্ধার

দাকোপ প্রতিনিধিঃ দাকোপ সদর আছাভূয়া এলাকার চুনকুড়ি নদী থেকে ট্রলার শ্রমিক বাহার গাজী (৫০) এর লাশ উদ্ধার। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যরা লাশ গ্রহন করেছে। শুক্রবার ভোর বেলা এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে দাকোপ থানার নৌ পুলিশের সদস্যরা চুনকুড়ি নদী হতে ভাসমান একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের অল্প সময়ের ব্যবধানে পরিবারের সদস্যরা এসে তার পরিচয় সনাক্ত করে। মৃতের পরিবার সুত্রে জানা যায়, খুলনা কাষ্টমঘাট এলাকার এমভি সাদিয়া নামক ইটবাহী ট্রলারে তিনি শ্রমিক হিসাবে কাজ করতেন। গত ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় খুলনা হতে ইট বোঝাই ট্রলারটি মোড়লগঞ্জ অভিমূখে যাওয়ার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ভৈরব নদীর খুলনা রেল ব্রীজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ফিসিং বোটের সাথে সংঘর্ষ হয়। এ সময় ইটবাহী ট্রলারের ৩ শ্রমিক নদীতে পড়ে যায়। ঘটনার পর ২ শ্রমিক সাতরিয়ে তীরে উঠতে পারলেও বাহার গাজীর সন্ধান মেলেনি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান তৎপরতা চালাতে থাকে। অবশেষে ঘটনার ৩ দিনের মাথায় শুক্রবার ভোরে তার লাশ দাকোপের চুনকুড়ি নদী তীরে ভাসতে দেখা যায়। দাকোপ ফায়ার সার্ভিস সদস্যরা লাশ তুলে পুলিশের নিকট হস্তান্তর করে। এরপর মৃত্যু বাহার গাজীর পুত্র জাহিদুল গাজী নৌ পুলিশ, দাকোপ থানাসহ প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ গ্রহন করে। জানা গেছে মরদেহটি দাফনের জন্য তার গ্রামের বাড়ী বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার ছোটবাদুরা গ্রামে নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

ফরিদপুরে প্রতারণা ও মানব পাচারের বিরুদ্ধে মানববন্ধন, গ্রেফতার ও শাস্তির দাবি

ফরিদপুরে প্রভাতী ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা, ওটি সিলগালা

ফরিদপুরে হাম আক্রান্ত ২৪ ঘণ্টায় নতুন ১৫ জন, মোট মৃত্যু ৬

কালুখালীতে বাক প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বা, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

১০

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

১১

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

১৩

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

১৪

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

১৫

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১৬

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১৭

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১৮

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৯

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

২০
Developed by : BDIX ROOT