র‌্যাব-১০ এর অভিযানে ২৭৭ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার - Daily Ajker Saradesh
admin
২৫ সেপ্টেম্বর ২০২৪, ৯:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

র‌্যাব-১০ এর অভিযানে ২৭৭ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

রবিউল হাসান (রাজিব), বিশেষ প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় টোলপ্লাজার সামনে থেকে ২৭৭ বোতল ফেনসিডিলসহ ৪ জন মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০, সিপিসি-৩ একই সাথে মাদক বহনে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল জব্দ করেছে তারা।
এ ব্যাপারে ক্যাম্প কর্তৃক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল মঙ্গলবার র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি মাদকদ্রব্যের চালান নিয়ে মোটরসাইকেল করে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা মোড় হয়ে রাজধানী ঢাকা’র উদ্দেশ্যে রওনা করেছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের  অভিযানিক দল আনুমানিক সকাল ১১:০০ টায় ফরিদপুর জেলার ভাঙ্গার  টোল প্লাজা এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
তার কিছুক্ষণ পর সকাল আনুমানিক ১১:২০ মিনিটের দিকে ২টি মোটরসাইকেল উল্লেখিত র‌্যাবের চেক পোষ্টের সামনে পৌছালে র‌্যাব সদস্যরা মোটরসাইকেল দুইটি থামিয়ে মোটরসাইকেলে থাকা ৪জন আরোহীকে অধিকতর জিজ্ঞাসাবাদ করলে একপর্যায় তারা তাদের কাছে মাদকদ্রব্য আছে বলে স্বীকার করে। এরপর উক্ত চেক পোস্টে কর্তব্যরত র‌্যাব সদস্যরা মোটরসাইকেল দুটি তল্লাশি করে এবং মোটর
সাইকেলের পাশে ঝুলানো আরোহিদের দেখানো ও বের করে দেওয়া ২টি ব্যাগের ভিতর হতে আনুমানিক ৮,৩১,০০০/- (আট লক্ষ একত্রিশ হাজার) টাকা মূল্যমানের ২৭৭ (দুইশত সাতাত্তর) বোতল ফেনসিডিলসহ ০৪ জন আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মোঃ জালাল উদ্দিন @ জালাল (২৬), পিতা-মোঃ মনিরুল ইসলাম, সাং-জয়রামপুর থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা, ২। মোঃ জীবন ইসলাম সাজ্জাদ (৩০), পিতা-মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, মাতা- সাজেদা বেগম, সাং-পূর্ব বুরদিয়া ৫নং ওয়ার্ড, থানা- লৌহজং, জেলা- মুন্সিগঞ্জ,
৩। মোঃ মিন্টু মোল্লা (৩৫), পিতা-মৃত আশরাফ মোল্লা, সাং-শংকরপুর, থানা-কোতয়ালী, জেলা-যশোর ও ৪। মোঃ আনিসুজ্জামান তুহিন (৩৬), পিতা-মৃত শাহাজাহান বিশ্বাস  সাং-বান্তপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা বলে জানা যায়।
এ সময় তাদের নিকট থেকে মাদক বহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

ফরিদপুরে প্রতারণা ও মানব পাচারের বিরুদ্ধে মানববন্ধন, গ্রেফতার ও শাস্তির দাবি

ফরিদপুরে প্রভাতী ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা, ওটি সিলগালা

ফরিদপুরে হাম আক্রান্ত ২৪ ঘণ্টায় নতুন ১৫ জন, মোট মৃত্যু ৬

কালুখালীতে বাক প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বা, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

১০

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

১১

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

১৩

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

১৪

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

১৫

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১৬

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১৭

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১৮

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৯

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

২০
Developed by : BDIX ROOT