ন্যায় বিচারের আশায় কালুখালীর বিধবা নারী, আলেয়া বেগম - Daily Ajker Saradesh
admin
১২ অক্টোবর ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ন্যায় বিচারের আশায় কালুখালীর বিধবা নারী, আলেয়া বেগম

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন নিলুফা ও রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মল সাহাসহ ১০ জনের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেন। মামলার নম্বর হলো মিস পিটিশন ১৫৪/২৪ এবং ধারা ৪০৬/৪২০/৩২৩/৫০৬(২) দণ্ডবিধি।
এ মামলাটি দায়ের করেছেন এক বিধবা নারী, আলেয়া বেগম (৫০), যিনি কালুখালীর পশ্চিমধানবাড়ীয়া গ্রামের মৃত সিরাজ উদ্দিন বিশ্বাসের স্ত্রী। মামলার অন্যান্য আসামীরা হলেন: আ. মতিন, জিন্নাহ প্রামানিক, মিজানুর। রহমান মিজান, সিদ্দিক, নজরুল খা, লালটু ফকির, অজয় মহুরী এবং মুক্তার মেম্বর।
বাদী আলেয়া বেগম অভিযোগ করেছেন যে, আসামীরা তার পরিবারের সদস্যদের ছবি তুলে তাকে জানায় যে, শেখ হাসিনার ঘর বরাদ্দ হয়েছে তার নামে। কিন্তু পরে ওই ঘরটি অন্য কাউকে বরাদ্দ দেয়া হয়। এ ঘটনার কারণ জানতে চাওয়ার পর, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন নিলুফার নির্দেশে আসামীরা বাদী আলেয়া বেগমকে মারধর করে এবং তার জীবননাশের হুমকি দেয়। এ অবস্থায় আলেয়া বেগম আদালতে মামলাটি দায়ের করেছেন।

মামলা বিগত ১ বছর চলমান রয়েছে গত ….. তারিখে কালুখালী থানা সাব ইনসপেক্টার শাহাদত হোসেন উক্ত মামলার চার্চশীট প্রদান করে যেখানে লেখা আছে উক্ত ব্যক্তিগণের বিরুদ্ধে এই মামলার কোন সম্পৃক্ত নাই। তাদের এই মামলা থেকে অব্যহতি প্রদানের জন্য চার্চশীট প্রদান করে। কিন্ত বাদী আলেয়া বেগম এই মামলার নারাজী কোর্টে পেশ করেন।

ঘটনার পর, মিজানুর রহমান মিজান, লালটু ফকির এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মল সাহা এলাকা থেকে পালিয়ে যান।
অসহায় আলেয়ার অভিযোগ নাম ও সাকিন পরিবর্তন করে, আমার বরাদ্দকৃত ঘর মেহেদী হাসিনা পারভীন নিলুফা অন্য মানুষকে দিয়ে দেয় । বিভিন্ন ভাবে বিভিন্ন সময় নাম পরিবর্তনের মাধ্যমে আমার মামলার ইন্দনে আমাকে ঠকানো হয়। আমাকে না জানিয়ে আমার দায়েরকৃত মামলার আসামিদেরকে জামিন দেওয়া হয়। আমার নাম পরিবর্তন করে, আমার মেয়ের নাম পরিবর্তন করে ও আমার নাতির নাম পরিবর্তন করে আমার জমি মিউটিশন মাধ্যমে অন্যের নামে করা হয়। মেহেদী হাসিনা পারভীন নীলুফা বিভিন্নভাবে আমার সাকিন ও নাম পরিবর্তন করে প্রত্যয়ন দেয়, এবং আমার ক্ষতিসাধন করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১০

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১১

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১২

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৩

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

১৪

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৫

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৬

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

১৭

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৮

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

২০
Developed by : BDIX ROOT