ফরিদপুরে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ‌ সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত - Daily Ajker Saradesh
admin
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ‌ সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুরে শারদীয়া দুর্গাপুজা উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার সকাল সাড়ে দশটার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ আজমির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল মোঃ আসিফ ইকবাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল সহ ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ। মতবিনিময় সভায় ‌ শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে ‌ ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন প্রস্তুতির কথা তুলে ধরা হয়। এ সময় জানানো হয়‌ পূজা উপলক্ষে ‌ ফরিদপুরের ‌ নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে, ইতোমধ্যে ‌ প্রত্যেক মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা ‌‌ অব্যাহত থাকবে ‌। একই সাথে ‌ প্রত্যেকটা মন্দিরকে যেন ‌‌ সিসিটিভির আওতায় আনা হয় ‌ সেদিকে লক্ষ্য রাখতে হবে।
পূজা চলাকালীন অবস্থায় ‌ যেন ‌ ইভটিজিং ‌ কিশোর গ্যাং এর তৎপরতা ‌ বৃদ্ধি না পায় ‌‌ সেদিকে লক্ষ্য রাখা হবে। তাছাড়া ‌ পূজা উপলক্ষে ‌ এক সপ্তাহ মদের দোকানগুলো ‌ বন্ধ রাখা হবে,
ডিজে পার্টি করা যাবে না ‌ এবং ‌ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ‌ সম্পৃক্ত যেমন ‌ পুজোর গান ‌‌ পুজো সংশ্লিষ্ট গান ‌ পরিবেশন করতে হবে। পুজোতে ‌ গুজব ‌ সৃষ্টি করে
যেন কোন বিশৃঙ্খলা না ঘটতে পারে ‌ সেদিকে লক্ষ্য রাখা হবে। গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ‌ কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
পূজা চলাকালে ‌ গুরুত্বপূর্ণ মন্দিরগুলোতে সব সময় ‌ পুলিশি টহল ‌ ‌ ব্যবস্থা থাকবে ‌ এবং পেট্রোলিং টিম কাজ করবে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ‌ বিসর্জন দিতে হবে ‌ এর বাইরে যাওয়া যাবে না । পূজা উপলক্ষে ‌‌ শহরে যাতে কোন যানজট ‌সৃষ্টি না হয় ‌ সেদিকে লক্ষ্য রাখা হবে।
সভায় জানানো হয় ‌ ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার জেলা। আর তাই ‌ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে ‌ সবাইকে একসাথে এগিয়ে ‌ আসতে হবে ‌। এ সময় ‌ বিগত দিনের মতো এবারেও ‌ শারদীয় দুর্গাপূজা সফল করতে ‌ সাংবাদিকদের ‌‌ সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয় ‌।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১০

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১১

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১২

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৩

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

১৪

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৫

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৬

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

১৭

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৮

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

২০
Developed by : BDIX ROOT