ফরিদপুরে ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে - Daily Ajker Saradesh
admin
১৫ জুলাই ২০২৪, ৫:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে

নিজস্ব প্রতিবেদক: ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে ফরিদপুর শহরের আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন টিটনকে গ্রেফতার করেছে পুলিশ।বর্তমানে তিনি কারাগারে আছেন।

রোববার (১৪ জুলাই) সন্ধ্যায় ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

ভুক্তভোগী শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১০ সালে বিদ্যালয়টিতে যোগদানের পর থেকে ছাত্রীদের যৌন নিপীড়নসহ নানাভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন প্রধান শিক্ষক টিটন। তবে ভয়ে এতদিন কেউ মুখে খোলেনি। বৃহস্পতিবার (১১ জুলাই) জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরাবর অভিযোগ দেয় শিক্ষার্থীরা। একইসঙ্গে অভিযোগের অনুলিপি দেওয়া হয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে। রোববার ভুক্তভোগী ১২ শিক্ষার্থী পুলিশের কাছে তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেয় এবং লিখিত অভিযোগ দেয়। এর পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত প্রধান শিক্ষককে।

এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহাতাব আলী মেথু বলেন, বিষয়টি শুনেছি তবে কোনো লিখিত অভিযোগ পাইনি। শনিবার (১৩ জুলাই) বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার সঙ্গে দেখা করলে আমি তাকে এ নিয়ে মিটিং ডাকার নির্দেশ দিয়েছিলাম।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, অভিযুক্ত শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১০

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১১

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১২

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৩

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

১৪

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৫

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৬

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

১৭

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৮

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

২০
Developed by : BDIX ROOT