কয়রায় সোহেল, সাইফুল্লাহর দৌরাত্ম্যে নিরাপত্তাহীনতায় ভুগছে প্রবাসী পরিবার: শাস্তির দাবিতে মানববন্ধন - Daily Ajker Saradesh
admin
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কয়রায় সোহেল, সাইফুল্লাহর দৌরাত্ম্যে নিরাপত্তাহীনতায় ভুগছে প্রবাসী পরিবার: শাস্তির দাবিতে মানববন্ধন

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামে সৌদি প্রবাসী পরিবারের ওপর চাঁদার দাবিতে হামলার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগ নেতা মো. সোহেল সরদার ও তার আপন ভাই জিয়া প্রজন্ম দলের খুলনা মহানগরীর সাবেক নেতা মো. সাইফুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় প্রবাসী পরিবারের সদস্যদের মারধর ও নারীদের ওপর হামলা চালানো হয়। আহতদের মধ্যে একজনের হাত ভেঙে গেছে বলে জানা গেছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার দুপুরে গ্রামে কয়েক শত মানুষ মানববন্ধন করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। তারা বলেন, এ দুই ভাই দীর্ঘদিন ধরে গ্রামের ৭ জন প্রবাসীর কাছ থেকে চাঁদা নিয়ে আসছে। টাকা না দিলে হুমকি-ধমকি থেকে শুরু করে হামলাও করছে।
অভিযোগ অনুযায়ী, সৌদি প্রবাসী মোঃ. সোহরাব হোসেনের কাছে সম্প্রতি মোটরসাইকেল কেনার জন্য চাঁদা দাবি করে সাইফুল্লাহ। টাকা দিতে রাজি না হওয়ায় প্রবাসীর ছোট ভাই এবাদুল হোসেনকে মারধর করে হাত ভেঙে দেয় সোহেল ও তার ভাই সাইফুল্লাহ। এ সময় সোহরাব হোসেনের স্ত্রী মাহফুজা খাতুনসহ পরিবারের নারীদের ওপরও হামলা চালানো হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, সোহেল সরদার ও সাইফুল্লাহ একসময় ভিন্ন রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করলেও এখন তারা খুলনা মহানগর বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছে। তারা সৌদি প্রবাসীদের পরিবারকে লক্ষ্য করে নিয়মিত চাঁদা দাবি করছে। শুধু গত মাসেই অন্তত সাতটি প্রবাসী পরিবার থেকে প্রায় দুই লাখ টাকা আদায় করেছে বলে অভিযোগ রয়েছে।
গ্রামবাসী জানান, প্রবাসীরা দেশে এলে তাদের কাছ থেকে টাকা দাবি করা হয়। কেউ টাকা দিতে অস্বীকার করলে শারীরিকভাবে নির্যাতন করা হয়। শুধু এবাদুল নয়, এর আগে প্রবাসী ইসমাইলকে খুলনার নিরালায় আটকে রেখে ৭০ হাজার টাকা আদায় করেছিলেন সোহেল।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় আব্দুল হাই সরদার বলেন, “আগে তারা আওয়ামী লীগের রাজনীতির নামে মানুষকে জিম্মি করত। এখন যুবদলের নাম ব্যবহার করছে। সাতজন সৌদি প্রবাসীর কাছ থেকে টাকা দাবি করেছে। না দিলে হামলা করেছে।
অভিযুক্তদের আপন চাচা আবু হানিফ বলেন, “তারা আমার ভাতিজা। কিন্তু এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালায়। ছেলেদের মারধর করে, প্রবাসীদের কাছে চাঁদা দাবি করে। আমি তাদের শাস্তি চাই। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা না নিলে গ্রামের মানুষ নিরাপদ থাকবে না।
আহত প্রবাসীর স্ত্রী মাহফুজা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “চাঁদার টাকা চাইতে আমাদের বাড়িতে আসে। গালিগালাজ করে, হুমকি দেয়। আমরা ভয়ে কিছু বলতেও পারি না। এবার হাত ভেঙেছে, কাল হয়তো আরও বড় কিছু করবে।
মানববন্ধনে বক্তারা বলেন, গ্রামের মানুষ এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সোহেল ও সাইফুল্লাহর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। তারা দ্রুত এই দুই ভাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
এবিষয়ে অভিযুক্ত মো.সাইফুল্লাহ বলেন, তাদের কাছে টাকা একজন পাবেন, আমি এক বড় ভাইয়ের অনুরোধে ৫০ হাজার টাকা উদ্ধার করে দিয়েছি। আমার পরিবারের সাথে বিরোধ থাকায় তারা মিথ্যা অভিযোগ করছে।মারধরের বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন, মারামারি হয়েছে তবে তারা আমাদের দুই ভাই ও বাবাকে মারধর করেছে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১০

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১১

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১২

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৩

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

১৪

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৫

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৬

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

১৭

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৮

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

২০
Developed by : BDIX ROOT