রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে আলোচনা সভা - Daily Ajker Saradesh
admin
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে আলোচনা সভা

আহমদ বিলাল খান,রাঙ্গামাটি প্রতিনিধি :রাঙ্গামাটিতে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যকালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর।

এসময় ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার পেয়ার আহাম্মেদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ইফা জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার খালেদ মোহাম্মদ শামছুল ইসলাম, কৃষি ও বন আবাসিক মসজিদের ইমাম মাওলানা আশহাদুল ইসলাম, ভেদভেদী রিসোর্স সেন্টারের সাধারণ কেয়ারটেকার মাওলানা মো. মিরাজ উদ্দিন, মডেল কেয়ারটেকার, সাধারণ কেয়ারটেকার, বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন, এসময় ইসলামিক ফাউন্ডেশন খাগড়াছড়ির উপ-পরিচালক মোহাম্মদ আনোয়ার কবির বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, খাগড়াছড়িতে সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসনে জনসচেতনতা বৃদ্ধি ও বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলার উপর জোর দেওয়া হয়।

রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী তিনি ইমামদেরকে জুমার খুতবায় ভিত্তিহীন ও বাস্তবতাবিবর্জিত কথাবার্তা পরিহার করার অনুরোধ করে বেশি বেশি জনসচেতনতা ও সমাজের সম্প্রীতি বৃদ্ধির বার্তা পৌছে দেওয়ার আহবান জানিয়ে বলেন, সম্মানিত দ্বিন-ইসলাম হলো শান্তির ধর্ম। শান্তি প্রতিষ্ঠায় আমাদের প্রিয় নবী (সাঃ) সকাল ধর্মের মানুষের প্রতি ছিলেন সহনশীল, আন্তরিক ও মানবিকতার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে শিখিয়েছেন। আমরা সকলে রাসূল পাক (সাঃ) এই নির্দেশ মোবারক অনুসরণ করে পার্বত্য জেলায় সকল সম্প্রদায়ের মানুষের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ব হয়ে পথ চলা সুগম করবো।

তিনি আরো বলেন, এ বিষয়ে সবচেয়ে প্রয়োজনীয় যে বিষয় সেটি হচ্ছে লেখাপড়া। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক লাইব্রেরীতে সংরক্ষিত বিভিন্ন বই থেকে জ্ঞান অর্জনের মাধ্যমে ইসলামিক সৌন্দর্য সহজে মানুষের কাছে পৌঁছে দিতে পারলে আমাদের সমাজের সম্প্রীতি বৃদ্ধি পাবে। সমাজ পরিবর্তনের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার কেত্রে আমাদেরকে বেশি বেশি জ্ঞান অর্জন করতে হবে। ইসলামিক ফাউন্ডেশনের বই ছাড়াও অন্যান্য লেখকের বই পড়তে হবে। তাহলে সমাজের বৈপ্লবিক পরিবর্তন আসবে।

সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধের চিহ্নিত কয়েকটি বিষয় উল্লেখ করে তিনি বলেন, মাদক ও তামাকের ব্যবহার, দুর্নীতি, সুদ ও ঘুষের কারবাবার, খাদ্যে ভেজাল, অবৈধ দখলদার, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার, সম্পদের ও খাদ্যের অপব্যবহার, মজুতদার, চোরাচালান, অধিক মুনাফাখোর, অবৈধ সিন্ডিকেট, কিশোর গ্যাং, ইভটিজিং, চুরি-ডাকাতি, যৌতুক, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, দাম্পত্য কলহ, বিবাহ বিচ্ছেদ, মাদকাসক্ত, আত্মহত্যা প্রবণতা, বেকারত্ব, হতাশাগ্রস্থ, মদ, ইয়াবা, ফেনসিডিল- কারবারি, জুয়াখেলা, মোবাইল ও গেমস আসক্তি, গুজব, অপপ্রচার, পরিবেশ ক্ষতি করে এমন শব্দদূষণ, বায়ুদূষণ, যানজট, সততা, সত্যবাদিতা, আমানতদারি, বিশ্বাস, খোদাভীরু, দেশপ্রেম, আইনের শাসন, মুক্তিযুদ্ধের চেতনা ইত্যাদি বিষয় চিহ্নত করে একেক জুম্মায়য় একেকটা একটা বিষয়ের উপর কোরআন হাদিসের আলোকে ইসলামের সঠিক ব্যাখ্যা তুলে ধরেন তাহলে দেখবেন ধীরে ধীরে সমাজ পরিবর্তন হয়ে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১০

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১১

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১২

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৩

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

১৪

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৫

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৬

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

১৭

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৮

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

২০
Developed by : BDIX ROOT