বোয়ালমারীতে ৩ লাখ টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস - Daily Ajker Saradesh
admin
১৫ সেপ্টেম্বর ২০২৫, ৯:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোয়ালমারীতে ৩ লাখ টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে দেশীয় মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় ৩লাখ টাকা মূল্যের শতাধিক নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরীর নির্দেশে জনসম্মুখে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর ) সারাদিন উপজেলার রূপাপাত ইউনিয়নের কদমী বিলে এই অভিযান চালায় উপজেলা মৎস্য অধিদপ্তর। উপজেলা মৎস্য কর্মকর্তা মীর মো. লিয়াকত আলী জানান, দেশীয় মাছ রক্ষায় নানাধরণের জাল নিষিদ্ধ করেছে সরকার। এর মধ্যে ম্যাজিক জাল বা চায়না দুয়ারী জাল মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। ইতোপূর্বে আমরা নিষিদ্ধ জালের গুদাম, নদী ও বিল বাঁওড়ে অভিযান চালিয়ে কয়েক লাখ টাকার জাল জব্দ করেছি। আজ রূপাপাত ইউনিয়নের কদমী বিলে অভিযান পরিচালনা করি। অভিযানে শতাধিক জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন – গত দুই সপ্তাহে প্রায় দশ লাখ টাকার জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। আজও প্রায় শতাধিক জাল পুড়িয়ে দেওয়া হয়েছে। মাছের উৎপাদন বাড়াতে ও মৎস্য সম্পদ বিশেষ করে দেশীয় মাছ এবং জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে ডহরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) মধুসূদন পাণ্ডের নেতৃত্বে পুলিশের একটি টিম, গণমাধ্যম কর্মী ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১০

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১১

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১২

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৩

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

১৪

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৫

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৬

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

১৭

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৮

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

২০
Developed by : BDIX ROOT