১২ বছর বয়সে মোহাম্মদ বাইজিদ হাসান হাফেজ হওয়ায় শুকরিয়া আদায় ও দোয়া মাহফিল - Daily Ajker Saradesh
admin
১৪ জুলাই ২০২৪, ৫:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১২ বছর বয়সে মোহাম্মদ বাইজিদ হাসান হাফেজ হওয়ায় শুকরিয়া আদায় ও দোয়া মাহফিল

মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গজারিয়া বাজার হোসাইনিয়া মাদ্রাসা ও এতিমখানার মেধাবী ছাত্র ১২ বছর বয়সের মোহাম্মদ বাইজিদ হাসান হিফজুল কুরআন শেষ করে মাত্র সাড়ে তিন বছরে পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন।তার এই সাফল্যে তার পরিবারবর্গ মাদ্রাসার ওস্তাদ ও শিক্ষকেরা শুকরিয়া আদায় ও আনন্দ প্রকাশ করেছেন।
মোহাম্মদ বাইজিদ হাসান হাফেজ হওয়ায় তার পরিবারের পক্ষ থেকে তার পিতা হাফেজ মাওলানা মোজাম্মেল হাসান মনির এর উদ্যোগে আল্লাহর নিকট শুকরিয়া আদায় স্বরুপ শনিবার (১৩ জুলাই) দুপুরে গজারিয়া বাজার হোসাইনিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করে।দোয়া মাহফিলের পুর্বে হাফেজ মোহাম্মদ বাইজিদ হাসান তার সুললিত কন্ঠে পবিত্র কোরআন শরীফের সুরা বাকারার ১০৩ থেকে ১০৫ আয়াত পর্যন্ত তেলওয়াত করে উপস্থিত সকলকে মুগ্ধ করে দেন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মোঃ আবু দাউদ এর সার্বিক তত্ত্বাবধানে এসময় ফরিদপুরের প্রবীণ আলেম ও ইসলামি চিন্তাবিদ হাফেজ মোহাম্মদ আবুল হাসান, মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা নিয়ামুল হাসান, ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহবুব হোসেন পিয়াল, নগরকান্দা উপজেলার সোনাতন্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এমদাদুল হাসান, ব্যবসায়ী ও সমাজ সেবক মো:রাকিবুল হাসান বাবু, মোঃ ফারুক হোসেন, লুৎফর রহমান সিদ্দিকী রাশেদ, মোহাম্মদ স্বপন, মনিরুজ্জামান মনির, ওবায়েদুর রহমান, হাফেজ মাওলানা মোজাম্মেল হাসান মনি সহ স্থানীয় আলেমেদ্বীন ও গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড ২২ তম হিফজুল কোরআন কেন্দ্রীয় পরীক্ষায় গজারিয়া বাজার হোসাইনিয়া মাদ্রাসার ৩ জন শিক্ষার্থী জাতীয় মেধা তালিকা উত্তীর্ণ হয়, উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ ও বিশেষ সম্মাননা স্মারক দেয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে নবাব ফ্যাশন হাউসের শুভ উদ্বোধন, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডিবির অভিযানে বিদেশী ২ টি পিস্তল ৮ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগাজিনসহ যুবক  গ্রেপ্তার

প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আলী আকবর খানের ইন্তেকাল

কালুখালী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাংশায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্যের সঙ্গে প্রশাসন ও সুধীজনের মতবিনিময় সভা

পাংশা উপজেলা-তে প্রথম ধাপেই ‘ফ্যামিলি কার্ড’ পাচ্ছে অসচ্ছল ও নিম্নআয়ের পরিবার -এমপি হারুন অর রশিদ

ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ‘কাচ্চি সুলতান’কে ১ লক্ষ টাকা জরিমানা

রাজবাড়ী-২ আসন সংসদ সদস্যর  সাথে কালুখালী উপজেলায় কর্মরত সরকারি দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে ১৮ টি চোরাই ইজিবাইক উদ্ধার  চুরি চক্রের মূল রহস্য উদঘাটন  সংক্রান্তে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং 

মধুখালীতে নবনির্বাচিত সংসদ সদস্য ইলিয়াস মোল্লার সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১০

বাজার অভিযানে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে ক্যাবের  মানববন্ধন অনুষ্ঠিত

১১

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য সহনশীল রাখার  লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

১২

ফরিদপুরে ডিবি পরিচয়ে কলেজ ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ

১৩

পবিত্র মাহে রমজান এ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ক্যাব ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ

১৪

বোয়ালমারীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘর-দোকানপাট ভাঙচুর-অগ্নিসংযোগ

১৫

প্রফেসর আবদুত তাওয়াবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

১৬

চৌধুরী নায়াব ইউসুফকে ফুলেল শুভেচ্ছা জানাল পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর মহানগর শাখা

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার ৪টি আসনের  তিনটিতে বিএনপি প্রার্থী এবং একটিতে  জামায়াতের মনোনীত প্রার্থী বিজয়ী

১৮

ফরিদপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব-১০, নিরাপত্তায় ড্রোন নজরদারি

১৯

জেলা ক্রীড়া অফিস ফরিদপুর কর্তৃক কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

২০
Developed by : BDIX ROOT