ফরিদপুরে মেডিকেলের পরিচালক ডা. মো. হুমায়ুন কবিরের অপসারণ এর দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ - Daily Ajker Saradesh
admin
১৪ জুলাই ২০২৪, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে মেডিকেলের পরিচালক ডা. মো. হুমায়ুন কবিরের অপসারণ এর দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের সাথে দুর্ব্যবহারের প্রতিবাদে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হুমায়ুন কবিরের অপসারণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
রোববার বেলা সোয়া বারোটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা এ কর্মসূচি পালন করেন। সোয়া বারোটা থেকে আধা ঘন্টা মানববন্ধন কর্মসূচি পালন শেষে তারা সড়কের উপরে বসে পড়েন। এসময় প্রায় আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখা হয়।
কর্মসূচি পালন কারীরা দাবি করেন, ডা. মো. হুমায়ুন কবির পরিচালক পদে যোগদানের পর থেকেই মেডিকেলের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। পরিচালকের অদক্ষতার কারণে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। যে কারণে সাংবাদিক দেখলেই তিনিও তার অধস্তনরা অসদাচরণ করছেন৷
তারা মনে করেন, দক্ষিণবঙ্গের অন্যতম চিকিৎসা কেন্দ্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে এসে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন মানুষ। আন্দোলনকারীরা অবিলম্বে পরিচালককে অপসারণের দাবি জানান, অন্যথায় তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুশিয়ার উচ্চারণ করেন।
মানববন্ধনে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ কবিরুল ইসলাম সিদ্দিকী সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজুল ইসলাম মিলন, মফিজ ইমাম মিলন, নাজিম বকাউল, আশিষ পোদ্দার বিমান, মোহাম্মদ সেলিম মোল্লা, সঞ্জীব দাস, আবিদুর রহমান নিপু প্রমুখ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা 

রাতে নিখোঁজ রিক্সা চালক, সকালে পদ্মায় ভাসমান অবস্থায় মিললো লাশ

অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পর প্রাণনাশের হুমকি: থানায় জিডি

মানব পাচার প্রতিরোধে এসডিএস এর উদ্যোগে CTC, CTIP কর্মী, ইউডিসি সদস্য এবং সাংবাদিকদের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন জাকিয়া ফারহানা জেবা

রাজবাড়ীর কালুখালীতে রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে ক্যাব ফরিদপুর জেলা শাখার মানববন্ধন

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

রাজবাড়ীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন

এনএসআই’র তথ্যে জ্বালানী তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে জেলা প্রশাসন কর্তৃক অভিযান

১০

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

১১

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ক্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

১২

সাবেক চেয়ারম্যান সাবু’র নিজস্ব অর্থায়নে দুঃস্থ পরিবারকে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা প্রদান

১৩

ফরিদপুরের মাধবপুরে সাধু ও বাউল মেলা-২০২৬ অনুষ্ঠিত

১৪

ফরিদপুরে ক্যাব জেলা শাখার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৫

কালুখালী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৬

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

১৭

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৮

পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

২০
Developed by : BDIX ROOT